স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান কোচকে থার্ড ক্লাস বললেন সাবেক তারকা

মাইক হেসন।  ছবি : সংগৃহীত
মাইক হেসন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের কাছে হেরে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হওয়ার পর পাকিস্তান ক্রিকেট দল যেন তীব্র সমালোচনার ঘূর্ণিপাকে। সবচেয়ে তীব্র ভাষায় ক্ষোভ ঝাড়লেন সাবেক পেসার তানভীর আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি জাতীয় দলের প্রধান কোচ মাইক হেসনকে আক্রমণ করে তিনি লিখেছেন, ‘মাইক হেসন একজন তৃতীয় শ্রেণির কোচ, যিনি ঠিকভাবে একাদশ নির্বাচনও করতে জানেন না।’

তানভীর তার পোস্টে আরও লিখেছেন, ‘এই কোচ জানেন না কীভাবে একটি দল গঠন করতে হয়। সিরিজজুড়েই তার কৌশল ছিল সন্দেহজনক।’

পাকিস্তানের দ্বিতীয় ম্যাচের ব্যর্থতা ও ব্যাটিং-বোলিং সমন্বয়ের ঘাটতির জন্য মূলত হেসনকেই দায়ী করেছেন এই সাবেক ক্রিকেটার।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ রানে হারায় পাকিস্তানকে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে লাল-সবুজরা। পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ জয়, যা দেশের ক্রিকেট ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৩৩ রানেই গুটিয়ে যায়। তবে জাকের আলীর ৫৫ রানের লড়াকু ইনিংস দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়। পাকিস্তানের হয়ে সেরা বোলার ছিলেন সালমান মিরজা, আহমেদ দানিয়াল ও আব্বাস আফ্রিদি—তিনজনই ২টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরু থেকেই চাপে পড়ে যায়। ১২৫ রানে অলআউট হয়ে তারা ম্যাচ হেরে বসে ১৯.২ ওভারে। ব্যতিক্রম ছিলেন কেবল ফাহিম আশরাফ, যিনি ৩২ বলে ৫১ রানের ইনিংসে কিছুটা আশার আলো দেখান। কিন্তু বাকিরা ব্যর্থ—৭ ব্যাটার ডাবল ফিগার ছুঁতেও পারেননি।

বাংলাদেশের বোলিং ছিল চমৎকার। শরিফুল ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৩ উইকেট নেন। মেহেদী হাসান ও তানজিম হাসান সাকিব নেন ২টি করে উইকেট। ফিনিশিং টাচ দেন মুস্তাফিজ ও রিশাদ।

হারের পর কোচের সমালোচনা নতুন কিছু নয়, তবে সরাসরি ‘তৃতীয় শ্রেণির কোচ’ আখ্যা—এটি নিঃসন্দেহে বড় এক বার্তা। পাকিস্তান দল এখন কঠিন সময় পার করছে, আর বাংলাদেশের কাছে সিরিজ হার সেই চাপকে আরও বাড়িয়ে দিল। প্রশ্ন এখন—পিসিবি কি এই সমালোচনায় কর্ণপাত করবে, নাকি হেসনের প্রতি আস্থা বজায় রাখবে?

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে, অভিযোগ মনির খানের

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

গাজী নজরুলের পদত্যাগ দাবিতে উত্তাল শ্যামনগর, কুশপুত্তলিকা দাহ

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

১০

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

১১

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

১২

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

১৩

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১৪

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১৫

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১৬

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৭

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৮

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৯

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

২০
X