স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০৯:৪৭ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

বাংলাদেশ ক্রিকেট দল।ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল।ছবি : সংগৃহীত

দিনটি ছিল শোকের। মাত্র গতকালই মাইলস্টোন ট্রাজেডিতে প্রাণ হারিয়েছে অসংখ্য শিক্ষার্থী। সেই শোক নিয়েই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। মিশন ছিল পাকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়। সেই মিশনে যদিও বাঁধা হয়ে দাড়াচ্ছিলেন পাকিস্তানের ফাহিম আশরাফ। তবে শেষ পর্যন্ত জয় এলো বাংলাদেশেরই। পাকিস্তানকে ৮ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের দল।

রোমাঞ্চ, নাটকীয়তা আর বীরত্ব—সব কিছুই ছিল মিরপুরের শেরেবাংলায়। মাত্র ১৩৩ রানের লক্ষ্য তাড়ায় নেমে দারুণভাবে লড়াই করেও ৮ রানে হেরে গেল পাকিস্তান। দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই জয় নিশ্চিত করল বাংলাদেশের সিরিজ জয়। লিটন দাসের নেতৃত্বে লাল-সবুজরা তিন ম্যাচ সিরিজে এখন ২-০ ব্যবধানে এগিয়ে।

টস হেরে ব্যাটিংয়ে শুরুর ধাক্কা সামলাতে হিমশিম খায় বাংলাদেশ। ২৯ রানে ৪ উইকেট হারিয়ে যখন বিপর্যয়ে, তখন দায়িত্ব নেন জাকের আলী। ৪৮ বলে ৫৫ রানের কার্যকর ইনিংস খেলেন তিনি। অপর প্রান্তে শেখ মেহেদী হাসান খেলেন ২৫ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস। এই দুজনের ব্যাটেই কোনো রকমে ১৩৩ রানের সম্মানজনক সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা।

১৩৪ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানের ইনিংস শুরু থেকেই ছন্নছাড়া। পাওয়ারপ্লের মধ্যেই ৫ উইকেট হারিয়ে পড়ে তারা চাপে। শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে (৪-০-১৭-২) একপ্রান্তে জমে যায় ম্যাচ। শেখ মেহেদী হাসান (৪-০-২৫-২) ও তানজিম সাকিবও নিয়মিত উইকেট নিয়ে পাকিস্তানের ওপর চাপ ধরে রাখেন।

৭ উইকেটে ৪৭ রান নিয়ে যখন ভরাডুবি নিশ্চিত দেখাচ্ছিল পাকিস্তানের, তখন হাল ধরেন অলরাউন্ডার ফাহিম আশরাফ। ৩১ বলে ৫১ রানের বিস্ফোরক ইনিংসে চারটি চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। তার সঙ্গে আফ্রিদি ও দানিয়াল মিলে লড়াইটা জমিয়ে তোলেন। শেষ ২৪ বলে দরকার ছিল ৪৬ রান, যা একসময় এসে দাঁড়ায় 13 রান দরকার ৬ বলে।

কিন্তু রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের শান্ত মাথার বোলিংয়ে পাকিস্তান শেষ পর্যন্ত থেমে যায় ১২৫ রানে। শেষ উইকেট হিসেবে আউট হন টি-টোয়েন্টি অভিষেকেই আলো ছড়ানো আহমেদ দানিয়াল।

বাংলাদেশের ইনিংসে চাপের মধ্যে দায়িত্বশীল ইনিংস খেলার স্বীকৃতি স্বরূপ ম্যাচসেরা নির্বাচিত হন জাকের আলী।

ম্যাচ সংক্ষেপ:

বাংলাদেশ: ১৩৩/১০ (২০ ওভার)

জাকের ৫৫(৪৮), মেহেদী ৩৩(২৫), দানিয়াল ২/২৩

পাকিস্তান: ১২৫/১০ (১৯.২ ওভার)

ফাহিম ৫১(৩২), শরীফুল ২/১৭, মেহেদী ২/২৫

ফলাফল: বাংলাদেশ ৮ রানে জয়ী

সিরিজ: বাংলাদেশ ২-০ তে এগিয়ে

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১০

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১১

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১২

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৩

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

১৪

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১৬

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১৭

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১৮

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৯

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

২০
X