স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র গরমে অনুশীলন বাতিল সাকিবদের

গরমে বাতিল টাইগারদের প্রাকটিস। ছবি: সংগৃহীত
গরমে বাতিল টাইগারদের প্রাকটিস। ছবি: সংগৃহীত

এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্ব প্রমাণের আসর এশিয়া কাপের এবারের আসর বসেছে শ্রীলংকা ও পাকিস্তানে। একই মহাদেশে হলেও শ্রীলংকা-পাকিস্তানের আবহাওয়ার মধ্যে পার্থক্য অনেক। শ্রীলংকায় এবার এশিয়া কাপ হচ্ছে বৃষ্টির সাথে লুকোচুরি খেলতে খেলতে। অন্যদিকে পাকিস্তানে অসহ্য গরম। পাকিস্তানের এই তীব্র গরমে তাই বেশ সতর্ক থাকতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলকে।

সুপার ফোর নিশ্চিত হওয়া বাংলাদেশ ক্রিকেট দল এখন লাহোরে অবস্থান করছে। আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাংলাদেশের আজ ম্যাচ পূর্ববর্তী অনুশীলন করার কথা। তবে লাহোরের তীব্র গরমে সাকিবদের অনুশীলন বাতিল করা হয়েছে বলে জানিয়েছে টাইগারদের একটি দলীয় সূত্র। পাঞ্জাবের রাজধানী শহরের গড় তাপমাত্রা ৩৩ ডিগ্রি দেখালেও তা মনে হচ্ছে ৪০ ডিগ্রির মতো। এই তীব্র গরমে অসুস্থ বা চোটে পড়ার আশঙ্কা রয়েছে। যা আফগানদের সাথে ম্যাচে ঘটেছেও৷ ক্র্যাম্প বা পেশিতে টান লেগেছিল জোড়া সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর৷ শান্তরতো এশিয়া কাপ শেষই হয়ে গেল।

আর এই গরমে শরীরে পানিশূন্যতা হওয়ার আশঙ্কা রয়েছে অনেক। তা ছাড়া বাংলাদেশের সামনে ব্যস্ত সূচি। এশিয়া কাপ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ, এরপর বিশ্বকাপ খেলতে সাকিবদের যেতে হবে ভারতে। আর লাহোরের পর পরশু শ্রীলংকায় সাকিবরা যাবেন সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে। শারীরিকভাবে ফিট রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে।

শ্রীলংকার কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে যখন বাদ পড়ার শঙ্কা, তখনই ঘুরে দাঁড়ায় সাকিবের দল। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের জোড়া সেঞ্চুরিতে গত পরশু লাহোরে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের সঙ্গে এরই মধ্যে লাহোরে যোগ দিয়েছেন লিটন দাস। জ্বরে আক্রান্ত হওয়ায় এশিয়া কাপের গ্রুপ পর্ব খেলা হয়নি লিটনের। ইনজুরিতে আক্রান্ত শান্তর জায়গায় দলে ঢুকছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় মিয়া গোলাম পরওয়ারের উদ্বেগ

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১০

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১১

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

১২

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

১৩

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

১৫

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

১৬

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৭

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

১৮

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

১৯

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

২০
X