স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাডমানের রেকর্ড ভাঙা হলো না গিলের

শুভমান গিল। ছবি : সংগৃহীত
শুভমান গিল। ছবি : সংগৃহীত

ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল প্রায় ছুঁয়েই ফেলেছিলেন তার দেশেরই কিংবদন্তি সুনীল গাভাস্কারের এক ঐতিহাসিক রেকর্ড। তবে মাত্র ২০ রানের জন্য থেকে গেল আফসোস। ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্টে ৭৫৪ রান করে গাভাস্কারের ৭৭৪ রানের রেকর্ড ছুঁতে পারেননি গিল। আর ডন ব্র্যাডম্যানের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ ৮১০ রানের রেকর্ডও অক্ষতই থাকল।

তবে রেকর্ড না ভাঙলেও, গিল এবার যে ইতিহাস গড়েছেন তা সমসাময়িক ক্রিকেটে বিরল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ৮৩.৭৮ গড় ধরে চারটি শতক হাঁকিয়ে সিরিজ শেষ করেছেন ৭৫৪ রানে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

এক নজরে গিলের কীর্তি:

  • সিরিজে রান: ৭৫৪ (গড় ৮৩.৭৮)
  • শতক: ৪টি (অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে প্রথম এমন কীর্তি)
  • আন্তর্জাতিক ক্যারিয়ার রান: ৬০০০ (১৮ সেঞ্চুরি, ২৫ হাফসেঞ্চুরি)
  • সর্বোচ্চ ইনিংস: ২৬৯
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ ৯ শতক

ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান:

  • শুবমান গিল – ৭৫৪ (২০২৫, ইংল্যান্ডে)
  • সুনীল গাভাস্কার – ৭৩২ (১৯৭৮/৭৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)
  • বিরাট কোহলি – ৬৯২ (২০১৪/১৫, অস্ট্রেলিয়ায়)

চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে গিলের ১০৩ রানের ইনিংস ছিল সিরিজের মোড় ঘোরানো মুহূর্ত। কঠিন কন্ডিশনে এই ইনিংসেই ইংল্যান্ডের উপর ছড়ি ঘোরাতে শুরু করে ভারত। এই মাঠে ১৯৯০ সালের পর (শচীন টেন্ডুলকার ১১৯) আর কোনো ভারতীয়ের সেঞ্চুরি ছিল না।

অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক সিরিজেই ৪ শতক হাঁকানো প্রথম ক্রিকেটার গিল। এর আগে কেবল ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারই এক সিরিজে ৪ শতক করেছিলেন। গিলের এই পারফরম্যান্স তাকে নিয়ে গেছে ক্রিকেট ইতিহাসের সোনালি পাতায়।

রেকর্ড ভাঙা হয়নি—তাতে কী? এই গ্রীষ্মে শুবমান গিল যে ইতিহাস গড়লেন, তাতে নিশ্চিতভাবেই তিনি এখন ভারতের 'নতুন পোস্টার বয়'।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X