স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

শেষ টেস্টের আগে ইতিহাসের সামনে দাঁড়িয়ে গিল

শুভমান গিল। ছবি : সংগৃহীত
শুভমান গিল। ছবি : সংগৃহীত

ভারতের বর্তমান টেস্ট অধিনায়ক শুভমান গিল নিজের ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর সময় পার করছেন। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে নামার আগে ইতিহাসের দরজায় কড়া নাড়ছেন তিনি। মাত্র ১১ রান করলেই ভাঙবেন সুনীল গাভাস্কারের ৪৭ বছরের পুরোনো রেকর্ড, আর ৮৯ রান করতে পারলেই ছুঁয়ে ফেলবেন ডন ব্র্যাডম্যানের মতো কিংবদন্তিকে।

১৯৭৮-৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ টেস্টে অধিনায়ক হিসেবে ৭৩২ রান করেছিলেন গাভাস্কার, যা এতদিন ছিল টেস্ট সিরিজে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান। বর্তমানে চলমান সিরিজে ৮ ইনিংসে ৭২২ রান করে গিল রয়েছেন মাত্র ১১ রানের দূরত্বে।

গাভাস্কারের আরেকটি রেকর্ডও হাতছোঁয়া দূরত্বে। ১৯৭১ সালে তার টেস্ট অভিষেক সিরিজে করা ৭৭৪ রান এখনো কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। গিল যদি ৫৩ রান করতে পারেন, সেটিও হয়ে যাবে ইতিহাস।

ব্র্যাডম্যানের বিশ্বরেকর্ডের এত কাছে!

শুধু ভারতীয়দের নয়, বিশ্বেরও এক বিরল রেকর্ডের কাছে পৌঁছে গেছেন শুভমান গিল। ডন ব্র্যাডম্যান ১৯৩৬-৩৭ অ্যাশেজে অধিনায়ক হিসেবে করেছিলেন ৮১০ রান, যা এখন পর্যন্ত টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের সর্বোচ্চ সিরিজ রান।

গিলের সংগ্রহ এখন ৭২২। ফলে আর ৮৯ রান করলেই ভেঙে যাবে ব্র্যাডম্যানের সেই প্রায় ৯০ বছরের পুরোনো রেকর্ড।

এর পাশাপাশি গিল যদি ওভাল টেস্টে আরেকটি সেঞ্চুরি হাঁকান, তাহলে তিনিই হবেন একটি দ্বিপক্ষীয় সিরিজে অধিনায়ক হিসেবে পাঁচটি সেঞ্চুরি করা বিশ্বের প্রথম ব্যাটার।

পরিসংখ্যান কী বলছে?

  • এখন পর্যন্ত ৮ ইনিংসে গিলের রান: ৭২২
  • ব্যাটিং গড়: ৯০.২৫
  • সেঞ্চুরি: ৪টি (সর্বোচ্চ ইনিংস: ২৬৯)
  • চতুর্থ টেস্টে দ্বিতীয় ইনিংসে: ১০৩ রান (ভারতের প্রত্যাবর্তনের মূল নায়ক)

এই মুহূর্তে ভারত ২-১ ব্যবধানে পিছিয়ে আছে সিরিজে। ওভাল টেস্ট জিতলে ২০০৭ সালের পর আবারও ইংল্যান্ডে সিরিজ ড্র করতে পারবে ভারত। এমন এক ম্যাচে দলের নেতৃত্বে থাকা গিল শুধু নিজে ইতিহাস গড়তেই নয়, দলের জন্যও স্মরণীয় কিছু করার সুযোগ পাচ্ছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১১

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৩

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৪

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৫

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৬

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৭

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৮

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৯

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

২০
X