সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ১১:৪০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৩, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

পেস দাপটে লন্ডভন্ড আফগানরা

আফগান ব্যাটিং লাইনআপে তাসকিনের জোড়া আঘাত। ছবি: সংগৃহীত
আফগান ব্যাটিং লাইনআপে তাসকিনের জোড়া আঘাত। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার ঢাকা টেস্টে চতুর্থ দিনের প্রথম সেশনে পেসারদের দাপটে লণ্ডভন্ড আফগানিস্তানের ব্যাটিং লাইনআপ। ১০০ রানের আগেই ৭ উইকেট তুলে নিয়েছে টাইগার পেসাররা। আফগান শিবিরে প্রথম আঘাত হানেন এবাদত হেসেন। ৬ রান করা নাসির জামালের উইকেট তুলে নেন। আফছার জাজাই ও কনকাসন সাব বাহির শাহকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম। দলের পক্ষে সর্ব্বোচ্চ ৩০ রান করা রহমত শাহকে আউট করেন তাসকিন আহমেদ। বাংলাদেশের জয়ের জন্য দরকার আর মাত্র ৩ উইকেট।

শুক্রবার তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ করেছে দুই উইকেটে ৪৫ রান। তৃতীয় দিন আলোকসল্পতার কারণে নির্ধারিত সময়ের ২৪ মিনিট আগে বন্ধ হয়ে যায় তৃতীয় দিনের খেলা। সারা দিনে খেলা হয়েছে মোট ৬৮ ওভার। এর সঙ্গে ইনিংস বিরতির জন্য কাটা গেছে ২ ওভার।

৬৬২ রানের বিশাল লক্ষ্যে তৃতীয় দিন শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৪৫ রান। ইতিহাস গড়ে জয়ের জন্য তাদের করতে হবে আরও ৬১৭ রান। হাতে আছে ৮ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের বাকি সময় ৫৭ ওভারে ৩ উইকেট হারিয়ে আরও ২৯১ রান যোগ করে স্বাগতিকরা।

বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে একই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ইনিংসে খেলেন ১২৪ ইনিংস। দুই ইনিংস মিলে তার সংগ্রহ ২৭০ রান৷ এটিও এক ম্যাচে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। শান্তর পর তিন অঙ্কের দেখা পান মুমিনুল হক৷ দীর্ঘ ২৬ মাস ও ২৬ ইনিংস পর সেঞ্চুরি করেন তিনি। ক্যারিয়ারের ১২তম টেস্ট শতকে ১২১ রানে অপরাজিত থাকেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

এছাড়া জাকির হাসান ৭১ ও অধিনায়ক লিটন দাসের ব্যাট থেকে আসে অপরাজিত ৬৬ রান৷

বিশাল লক্ষ্যের ইনিংসের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে এলবিডব্লিউ করেন শরিফুল ইসলাম। পরের ওভারে আব্দুল মালিককে ফেরান তাসকিন আহমেদ। পরে তাসকিনের বাউন্সারে মাঠ ছেড়ে যান হাশমতউল্লাহ শাহিদি। রহমত শাহ ও নাসির জামাল দিনের বাকি অংশ কাটিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১০

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১১

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১২

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৩

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৪

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৫

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৬

এনসিপির ফল উৎসবে হামলা

১৭

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৮

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৯

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

২০
X