স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য জানালেন জাকের

জাকের আলী। ছবি : সংগৃহীত
জাকের আলী। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ সামনে রেখে নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শুরু হতে এখনো কয়েক সপ্তাহ বাকি, এর মধ্যেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্পষ্ট করে দিলেন টাইগারদের তরুণ ব্যাটার জাকের আলী অনিক।

সোমবার মিরপুরে অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে জাকের জানালেন, দল এখন শুধুই জয়ের চিন্তায়, ‘আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আমিসহ সবাই এটা বিশ্বাস করে। আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়ন হওয়া।’

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের ফর্মও জাকেরের আত্মবিশ্বাস বাড়িয়েছে। নেদারল্যান্ডস সিরিজ সামনে থাকলেও এর আগে টানা দুটি সিরিজ জয়ের অভিজ্ঞতা টাইগারদের মানসিকভাবে অনেক শক্তিশালী করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানও সম্প্রতি মন্তব্য করেছিলেন, এশিয়া কাপে বাংলাদেশ শিরোপা জিততে পারে—আর সে বিশ্বাস তিনি শতভাগ রাখেন।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) গত ২৬ জুলাই এবারের এশিয়া কাপের সূচি প্রকাশ করে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে মর্যাদার এই আসর, আর শিরোপার লড়াইয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

আট দলের অংশগ্রহণে এবারের টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। প্রতিপক্ষ হিসেবে থাকছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

টাইগাররা আগে কখনো এশিয়া কাপ জেতেনি। এবার তাই নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়েই মরুভূমির মাটিতে নামবেন লিটন-জাকেররা। দলের ভেতরে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, তাতে সমর্থকরাও নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X