সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:৪২ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

লিটন-মিরাজদের সঙ্গে বৈঠকে বসছেন বুলবুল

আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে শুরু হওয়া বাংলাদেশ দলের বিশেষ ফিটনেস ক্যাম্প শেষ হয়েছে। কয়েক দিনের বিরতির পর শুক্রবার থেকে ফের মাঠে নামেন টাইগার ক্রিকেটাররা। ঢাকায় গত কয়েক দিন ধরে স্কিল অনুশীলনে ব্যস্ত ছিলেন টাইগার শিবিরের সদস্যরা।

তবে আজ সোমবারের নির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। এই সুযোগে দেশের মাটিতে ফেরার পর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসবেন।

বৈঠকের এজেন্ডা সম্পর্কে জানা গেছে, ক্রিকেটারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বোর্ড সভাপতি। পাশাপাশি প্রয়োজনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন। বৈঠকে উপস্থিত থাকবেন বিসিবি পরিচালকরাও। বৈঠক শেষে ক্রিকেটাররা সন্ধ্যার ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেবেন।

আগামী ২০ আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপের প্রস্তুতি। তার আগে লিটন কুমার দাসদের মূল অনুশীলন শুরু হয়েছে। শুক্রবার প্রথমবারের মতো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের সঙ্গে কাজ করেছেন ক্রিকেটাররা।

বাংলাদেশ দল আশা করছে এই বৈঠক ও প্র্যাকটিস শিবির তাদের প্রস্তুতি আরও দৃঢ় করবে এবং আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামার সুযোগ তৈরি করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X