স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪২ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফিক্সিংকাণ্ডে আলোচনায় ঢাকা ক্যাপিটালস, কী বলছে শাকিব খানের দল

শাকিব খান। ছবি : সংগৃহীত
শাকিব খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ঘিরে নতুন করে তোলপাড় ক্রিকেটপাড়া। স্বাধীন তদন্ত কমিটি এখনও চূড়ান্ত প্রতিবেদন জমা না দিলেও গণমাধ্যমে আসা খসড়া প্রতিবেদনের কিছু অংশে একাধিক ফ্র্যাঞ্চাইজির সম্পৃক্ততার কথা উঠে এসেছে। আর সেই তালিকায় নাম এসেছে ঢালিউড তারকা শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালসেরও।

এমন সংবেদনশীল মুহূর্তে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার রাতে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিবৃতিতে ঢাকা ক্যাপিটালস জানায়—“অভিযোগটি এখনো প্রমাণিত নয়। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে আমাদের ফ্র্যাঞ্চাইজিকে মিডিয়া ট্রায়ালের মুখোমুখি করা দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী। তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি এবং প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করেছি। তদন্ত প্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব।”

বিবৃতিতে আরও বলা হয়, কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয়, তবে দল নিজেরাই কঠোর ব্যবস্থা নেবে। তবে প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টকে দায়ী করা ‘গভীরভাবে সম্মানহানিকর’ বলে দাবি করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

গত আসরে ১২ ম্যাচের মধ্যে ৯টিতেই হেরে হতাশাজনক পারফরম্যান্স করেছিল ঢাকা ক্যাপিটালস। সেই অবস্থায় ফিক্সিংয়ের অভিযোগ দলটির ভাবমূর্তিকে আরও সংকটে ফেলেছে। তবুও ফ্র্যাঞ্চাইজিটির দাবি, তারা সবসময় স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী।

বিবৃতির শেষাংশে তারা লিখেছে— ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তি পর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এতে জড়িত কিনা তা আমাদের জানার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস দেশের ক্রিকেট উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সবসময় পাশে আছি। ইনশাআল্লাহ, একদিন আমাদের সমর্থকদের আমরা বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X