স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান ম্যাচের প্রচারণার ভিডিওতে থাকায় বিপাকে শেবাগ

ভিডিওতে থাকায় এবার শেবাগের উপর ক্ষেপেছে ভারতীয়রা। ছবি : সংগৃহীত
ভিডিওতে থাকায় এবার শেবাগের উপর ক্ষেপেছে ভারতীয়রা। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। তবে মাঠে গড়ানোর আগেই টুর্নামেন্টকে ঘিরে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সম্প্রচার সঙ্গী সনি স্পোর্টস নেটওয়ার্কের প্রচার ভিডিওই এবার বিতর্কের কেন্দ্রে। বিশেষ করে ভারত–পাকিস্তান ম্যাচের প্রচারণা ঘিরে উঠেছে তুমুল সমালোচনা।

সনি স্পোর্টস নেটওয়ার্ক সম্প্রতি ভারত–পাকিস্তান ম্যাচকে সামনে রেখে একটি বিজ্ঞাপন প্রকাশ করে। সেখানে দেখা যায় ভারতের নবনিযুক্ত টি–টোয়েন্টি অধিনায়ক সুর্যকুমার যাদব, পাকিস্তানের পেস সেনসেশন শাহীন শাহ আফ্রিদি এবং ভারতের সাবেক তারকা ব্যাটার বীরেন্দ্র শেবাগকে।

উদ্দেশ্য ছিল চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই নিয়ে আগ্রহ বাড়ানো। কিন্তু এপ্রিলের পেহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন সাধারণ নাগরিক নিহত হওয়ার পর ওই বিজ্ঞাপন প্রচারে ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

সমালোচকরা বলছেন, এমন স্পর্শকাতর সময়ে ভারত–পাকিস্তান ম্যাচকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে প্রচার করা অমানবিক। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এশিয়া কাপ বর্জনের ডাক দিয়েছেন। কেউ কেউ আবার সরাসরি সনি স্পোর্টস নেটওয়ার্ককেই বয়কটের আহ্বান জানিয়েছেন।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও শেবাগও সমালোচনার মুখে পড়েছেন এই প্রচারে যুক্ত থাকার কারণে।

তবে বিতর্কের বাইরে এশিয়া কাপ এবার ভারতের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, ভিরাট কোহলি ও রোহিত শর্মার অবসরের পর এটি ভারতের প্রথম বহুজাতিক টুর্নামেন্ট। ব্যাট হাতে ভারতের হয়ে টানা দুইটি আইসিসি শিরোপা (টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ও চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫) জেতার পর বিদায় নেন দুই তারকা।

তাদের উত্তরসূরি হিসেবে এবার নেতৃত্বে থাকছেন সুর্যকুমার যাদব।

গ্রুপ ‘এ’তে ভারত রয়েছে পাকিস্তান, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ওমানের সঙ্গে। অন্যদিকে গ্রুপ ‘বি’তে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, হংকং ও শ্রীলঙ্কা।

ভারতের অভিযান শুরু হবে ১০ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। তবে সবচেয়ে আলোচিত ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ সেপ্টেম্বর, যখন দুবাইতেই মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে, প্রতিপক্ষ ওমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১০

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১১

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১২

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৩

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৪

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৫

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৬

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৭

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৮

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৯

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

২০
X