স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য কী, জানিয়ে দিলেন জাকের আলী

গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাকের আলী। ‍ছবি : সংগৃহীত
গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জাকের আলী। ‍ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। টাইগাররা নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে। এশিয়া কাপে খেলার উদ্দেশ্যে রোববার প্রথম বহরে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন দাসসহ একাধিক ক্রিকেটার, স্টাফরা।

এশিয়া কাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী অনিক জানিয়েছেন অংশগ্রহণ নয় বরং শিরোপাতেই চোখ বাংলাদেশের। তিনি বলেন, ‘দল শুধু অংশগ্রহণের জন্য যাচ্ছে না, বরং চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছে।’ দলের ইতিবাচক মানসিকতা এবং প্রস্তুতি বাংলাদেশকে ভালো খেলতে সাহায্য করবে বলেও বিশ্বাস করেন জাকের আলী।

জাকের আলী বলেন, ‘অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব। প্রত্যেকটা ম্যাচে স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে আমাদের। এর জন্য ভালো প্রস্তুতিও নেওয়া হয়েছে। সবমিলিয়ে আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, ওইরকম মাইন্ড সেট নিয়েই যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাচ্ছি।

এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান। বাছাইপর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ এ তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ বি তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলংকা ও আফগানিস্তান। প্রতিটি দল একে অপরের সঙ্গে গ্রুপ পর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু বাংলাদেশের। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবেন লিটন দাসরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X