স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

নাসুমকাণ্ডে এবার মুখ খুললেন মুমিনুল

নাসুম ও মুমিনুল। ‍ছবি : সংগৃহীত
নাসুম ও মুমিনুল। ‍ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অভাবের তাড়নায় সিকিউরিটি গার্ডের চাকরি করছেন। ছেলে নাসুমের সঙ্গে চার বছরের বেশি সময় ধরে যোগাযোগ না থাকার কারণে তিনি বাধ্য হয়ে মাসিক ৮ হাজার টাকার বেতনে হাউজিং এস্টেটে নিরাপত্তা রক্ষীর দায়িত্ব পালন করছেন। গতকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এমন সংবাদ। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নোটিজেনরা। হতবাক নাসুমের ভক্ত অনুরাগীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেট ভক্ত, সমর্থকরা নানা ধরনের মন্তব্য করেন। অনেকেই মাতেন সমালোচনায়। আবার অনেকেই বলেন আসল ঘটনা না জেনে মন্তব্য করা উচিত নয়। ক্রিকেটাঙ্গনে যখন আলোচনায় নাসুমের ঘটনা ঠিক তখনই এ ইস্যুতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিলেন টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। জানান, ক্রিকেটারদের ব্যক্তিগত বিষয়ের চেয়ে মাঠের পারফরম্যান্স নিয়েই আলোচনা হওয়া উচিত।

মুমিনুল লেখেন, মাঠের পারফরম্যান্সই আলোচনার বিষয় হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নয়—আমাদের এসব বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া উচিত। সাবেক অধিনায়কের এই পোস্টে নানা মন্তব্য করেন ভক্তরা। অনেকে মনে করেন, ব্যক্তিগত বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করাই উচিত না।

এদিকে নিজের বাবাকে মাসে মাসে টাকা দিয়ে দায়িত্ব পালন করছেন জানিয়ে নাসুম আহমেদ বলেন, ‘আমি তো আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। পার্থক্য এটাই উনি আমাদের সঙ্গে থাকেন না। মাসে মাসে ওনাকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে, যা আমি দিচ্ছি। যেহেতু উনি ওনার কাজ করবে এবং নিজের মতো করে থাকবে সেখানে আমার তো কিছু করার নেই।’

২০২১ সালে ক্যারিয়ারের শুরুতে নাসুম জন্মস্থান নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। সে সময় সুনামগঞ্জের দিরাই উপজেলার সন্তান হিসেবে প্রচারণা চালালেও নাসুম নিজেকে সিলেট জেলার বলে দাবি করেন এবং জেলা ক্রীড়া সংস্থার ওপর থাকা নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১০

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১১

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১২

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৩

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৪

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৫

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৬

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৭

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৮

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৯

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

২০
X