মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

হাবিপ্রবিতে জুলাই আন্দোলনে হামলাকারী ৭৯ জনের নাম প্রকাশ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছবি : কালবেলা

২০২৪ সালের কোটা আন্দোলন চলাকালীন ১৬ জুলাই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী হিসেবে ৭৯ জনের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এ তালিকা প্রকাশিত হয়।

জানা যায়, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে হাবিপ্রবি শাখা ছাত্রলীগের। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করে আসছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোসহ সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে উপাচার্য বরাবর স্মারকলিপিও দেয় তারা।

ঘটনার এক বছর পর অবশেষে ‘ক’ ও ‘খ’ দুই ক্যাটাগরিতে ৭৯ জনের নাম প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ক’ ক্যাটাগরিতে থাকা ৪১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর স্বশন্ত্র হামলা, অস্ত্র সরবরাহ এবং স্বশস্ত্র মিছিলে অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ‘খ’ ক্যাটাগরিতে থাকা ৩৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরোধিতা করা এবং মিছিলে অংশগ্রহণ করার অভিযোগ আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই ক্যাটাগরিতে থাকা অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িকভাবে বহিষ্কার এবং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে বলে রেজিস্ট্রার অফিস সূত্রে জানানো হয়েছে।

তবে কোটা এবং সরকারবিরোধী আন্দোলনে যুক্ত থাকা কয়েকজনের নামও সেই তালিকায় এসেছে বলে দাবি করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। এতে করে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককেই। তবে নিরপরাধ কোনো শিক্ষার্থীর নাম হামলাকারীর তালিকায় চলে আসলে তার নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের নাম নিয়ে যাদের সমস্যা বা যারা মনে করছে সে নিরপরাধ থাকার পরও নাম চলে এসেছে, তারা লিখিতভাবে আমাদের জানালে অবশ্যই আমরা পুনঃনিরীক্ষণ করে ব্যবস্থা নেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X