সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ এএম
অনলাইন সংস্করণ

অনিয়মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় নয় : ডিসি সারওয়ার

সিলেটের ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেলা হাসপাতালে কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। ছবি : সংগৃহীত
সিলেটের ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেলা হাসপাতালে কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক সারওয়ার আলম। ছবি : সংগৃহীত

সিলেটের ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেলা হাসপাতালে কার্যক্রমে অব্যবস্থাপনা, অনিয়মের ব্যাপারে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শহীদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

তিনি বলেন, সিলেটের ২৫০ শয্যা বিশিষ্ট নবনির্মিত জেলা হাসপাতালে কার্যক্রম শুরুর ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সিলেট জেলার অন্যান্য হাসপাতালগুলোর তুলনায় শামসুদ্দিন হাসপাতাল অনেক ভালো আছে। তারপরও আমরা দেখছি আরও ভালো সার্ভিসের জন্য কী কী করা যায় বা কতটুকু সুযোগ রয়েছে। সে অনুযায়ী হাসপাতালের যেসব মেডিকেল ইকুইপমেন্ট ও জনবল সংকট রয়েছে সেগুলোর ব্যাপারেও যাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে সে নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, এ হাসপাতালে যে সম্পদ আছে তার ঠিকঠাক ব্যবহার করতে পারলে সঠিক সেবা প্রদান সম্ভব। তারপরও আমরা আরও খতিয়ে দেখছি এ হাসপাতালকে সাধারণ মানুষের সেবায় আরও কীভাবে কাজে লাগানো যায়। হাসপাতালের সেবা প্রদানে যেসব সমস্যা আছে তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করব।

পরে তিনি জেলা হাসপাতালের নবনির্মিত ভবন পরিদর্শন করে এটি যাতে দ্রুত চালু করা হয় সেজন্য সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বিভিন্ন পরামর্শ দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১০

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১১

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১২

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৩

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৪

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৫

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৬

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৭

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৮

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৯

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

২০
X