স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

সূর্যকুমারের হাত মেলানো নিয়ে ভারতে সমালোচনার ঝড়

মহসিন নাকভির সাথে সূর্যকুমারের করমর্দন। ছবি : সংগৃহীত
মহসিন নাকভির সাথে সূর্যকুমারের করমর্দন। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ২০২৫ শুরুর আগে এক সাধারণ সৌজন্যতা ভারতীয় ক্রিকেট মহলে বড় বিতর্কে রূপ নিয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে দুবাইয়ে ক্যাপ্টেন্স কনফারেন্স শেষে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে হাত মেলান। আর এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

ভিডিওতে দেখা যায়, পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে সৌজন্য বিনিময়ের পর সূর্যকুমার এগিয়ে গিয়ে নাকভির সঙ্গে করমর্দন করেন। মুহূর্তটিই ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমে শিরোনাম হয় এবং অনলাইনে প্রবল প্রতিক্রিয়া দেখা দেয়। সমালোচকদের কেউ কেউ মন্তব্য করেছেন, ‘যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, যার দেশ আমাদের ক্ষত করেছে, তার সঙ্গে হাত মেলানো ভারতীয়দের প্রতি অসম্মান।’

এমনকি নাকভি অতীতে ভারতের বিরুদ্ধে দেওয়া মন্তব্যের প্রসঙ্গও টেনে আনছেন অনেকেই। ফলে সূর্যকুমারের একটিমাত্র করমর্দন এখন ভারতীয় ক্রিকেটভক্তদের চোখে বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে মাঠের লড়াই নিয়ে ভিন্ন সুর শোনাল দুই দলের অধিনায়কের মুখে। প্রাক-টুর্নামেন্ট সংবাদ সম্মেলনে সূর্যকুমার ও সালমান দুজনেই জানিয়েছেন, খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে তীব্র, কিন্তু আগ্রাসন কমানোর জন্য তারা খেলোয়াড়দের আলাদা করে কোনো নির্দেশনা দেবেন না।

ভারতের এশিয়া কাপ মিশন শুরু হচ্ছে আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে। আর সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে আগামী ১৪ সেপ্টেম্বর একই ভেন্যুতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১০

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১১

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১২

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৩

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৪

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৫

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৬

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৭

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৮

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

১৯

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব : আইনমন্ত্রী

২০
X