স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০০ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ভারত

পাকিস্তানের বিপক্ষে লড়বে ভারত। ‍ছবি : সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে লড়বে ভারত। ‍ছবি : সংগৃহীত

গত মে মাসে হয়ে যাওয়া সাময়িক যুদ্ধের পর ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে এই দুই দল। রাজনৈতিক যুদ্ধের স্মৃতি ভুলে ক্রিকেটে মনোযোগ দিতে আগ্রহী দু’দলই।

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যেন অন্য কিছু। পুরো ক্রিকেট বিশ্বই আজ তাকিয়ে থাকবে এ ম্যাচের দিকে। মর্যাদার লড়াইয়ে জিততে মরিয়া উভয় দলই। দুই দলেরই নজর এ ম্যাচ জিতে সুপার ফোরে এক ধাপ এগিয়ে যাওয়া। দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

দুবাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামতে পারে ভারত। উইকেট ধীরগতির হওয়ায় যশপ্রীত বুমরার সঙ্গে হার্দিক পান্ডিয়াই পেস বোলিং অলরাউন্ডার হিসেবে খেলতে পারেন। ‍স্পিনার হিসেবে একাদশে দেখা যেতে পারে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল আর বরুণ চক্রবর্তীকে।

ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জয় কেবল ৩টিতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার। বাকি দুই ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।

ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুবমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১০

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১১

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১২

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৩

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৫

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৬

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৭

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৮

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৯

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

২০
X