স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তানে উত্তপ্ত মরু, পরিসংখ্যান কাদের পক্ষে

এশিয়া কাপে আজ মাঠে নামবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে আজ মাঠে নামবে ভারত-পাকিস্তান। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। আগে দুই দলের লড়াইটা সামনতালে হলেও এখন দক্ষতায় ভারত এগিয়ে গেছে। তাই লড়াইয়ের ঝাঁজও কমেছে। কিন্তু সেই কমার পরও যে ঝাঁজটুকু আছে, সেটাই অন্য যে কোনো দলের দ্বৈরথকে পেছনে ফেলার জন্য যথেষ্ট।

রোববার রাতে এশিয়া কাপের ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই দ্বৈরথ। বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে এবার নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব, আর পাকিস্তানকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন সালমান আলী আগা।

ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১০ বার, পাকিস্তান জয় কেবল ৩টিতে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে এশিয়া কাপে দুই দল এখন পর্যন্ত ১৮ বার মুখোমুখি হয়েছে, এর মধ্যে ১৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি। ওয়ানডেতে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তান ৫ বার। বাকি দুই ম্যাচ ফল ছাড়াই শেষ হয়। টি-টোয়েন্টিতে ভারত জিতেছে ২ বার, পাকিস্তান একবার।

২০২৪ সাল থেকে ভারত এখন পর্যন্ত খেলা ৩২ টি-টোয়েন্টির মধ্যে মাত্র ৩টিতে হেরেছে। অন্যদিকে পাকিস্তান তাদের সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছে। সাম্প্রতিক সময়ে এই দুই দলই রয়েছে বেশ ছন্দে।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে সর্বাধিক রান বিরাট কোহলির (১৪৪)। সব থেকে বেশি উইকেট হার্দিক পান্ডিয়ার (৭)। টি-টোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে সর্বাধিক রান মোহাম্মদ রিজওয়ানের (৭১)। একই ফরম্যাটে এক ইনিংসে সেরা বোলিং ভুবনেশ্বর কুমারের। তিনি ২৬ রানে নিয়েছিলেন চার উইকেট।

পরিসংখ্যানে স্পষ্টভাবে ভারত এগিয়ে থাকলেও পাকিস্তান ছেড়ে কথা বলবে না। শেষ পর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দলের লড়াইয়ে কে জিতে সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক: ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১০

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১১

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১২

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৪

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৫

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১৬

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১৭

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১৮

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

১৯

বাসে চবি শিক্ষার্থীর ‘শরীরে স্পর্শ’, অভিযুক্ত পুলিশে সোপর্দ

২০
X