সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের কাছে হারলেও যে সমীকরণ মিললে ফাইনাল নিশ্চিত বাংলাদেশের

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। তাদের হারিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যেতে চায় টাইগাররা। তবে কাজটি মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে ওঠে বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে লিটন দাসের দল। এই শ্রীলঙ্কার কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

এশিয়া কাপের মতো বড় মঞ্চে ভারতকে হারানো সহজ কাজ হবে না টাইগারদের জন্য। পরিসংখ্যানও সেই কথা বলে। এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়ে বাংলাদেশ মাত্র একবার জয় পেয়েছে। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এর মধ্যে বাংলাদেশ মাত্র দুবার জিতেছে এবং ১৩ বার হেরেছে।

আজ মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ হারলেই যে টুর্নামেন্ট থেকে ছিটকে ব্যাপারটি এমন নয়। আজ ভারতের কাছে হেরে গেলেও কাল পাকিস্তানকে হারালে ফাইনালে উঠবে বাংলাদেশ।

তবে আজ ভারতকে হারালে ও কাল পাকিস্তানের কাছে হেরে গেলে শুক্রবার ভারত-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেই ম্যাচে ভারত জিতলে আসবে নেট রান রেটের হিসাবনিকাশ। শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশই উঠবে ফাইনালে।

নিশ্চিতভাবেই বাংলাদেশ চাইবে না এত সমীকরণের ম্যারপ্যাঁচে পড়তে। পরবর্তী দুই ম্যাচ জিতেই ফাইনালে পা রাখতে চায় টাইগাররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X