বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পিএম
অনলাইন সংস্করণ

‘দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল’

কেয়া পায়েল । ছবি : সংগৃহীত
কেয়া পায়েল । ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল তার অভিনয় দিয়ে বহু আগেই দর্শকদের ড্রয়িংরুমে জায়গা করে নিয়েছেন। তবে সম্প্রতি একটি নাটকে ‘মেহরিন’ চরিত্রে অভিনয় করে তিনি যেন দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গেড়েছেন। চরিত্রটিতে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধতা ছড়িয়েছে যে, ভক্তরা তাকে এখন অন্য কোনো রূপে দেখতেই নারাজ।

পরিচালকের মেসেজ ও পায়েলের উচ্ছ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভূতপূর্ব সাড়া নিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন।

পায়েলের ভাষায়, ‘পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে, তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছেন না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’

সাফল্যের নেপথ্যে ‘পারিবারিক গল্প’ দীর্ঘদিন ধরে নাটকে কাজ করলেও কেয়া পায়েল মনে করেন, এই কাজটি তার আগের অনেক সাফল্যকেই ছাড়িয়ে গেছে। এর কারণ হিসেবে তিনি নাটকটির শক্তিশালী পারিবারিক আবহকে কৃতিত্ব দিয়েছেন। তার মতে, ড্রয়িংরুমে বসে পুরো পরিবারের সাথে দেখার মতো গল্পের চাহিদা সব সময়ই থাকে। এছাড়া নাটকের টিমে অভিনেতা মুকিত জাকারিয়া নতুন করে যুক্ত হওয়ায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

পর্দার মেহরিন বনাম বাস্তবের পায়েল চরিত্রটি জনপ্রিয়তা পেলেও নিজের সত্তাকে হারিয়ে ফেলতে চান না অভিনেত্রী। তিনি বলেন, ‘মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল। এভাবেই নিজেকে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি।’

সৌন্দর্যের সংজ্ঞা দিতে গিয়ে তিনি আরও বলেন, ‘আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর। তবে কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করার চেয়ে তার ব্যবহার ও আচরণ দিয়ে চেনাটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X