স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং ব্যর্থতায় স্বপ্নভঙ্গ, দায় স্বীকার করলেন অধিনায়ক জাকের

জাকের আলী। পুরোনো ছবি
জাকের আলী। পুরোনো ছবি

ফাইনালের টিকিট একেবারেই হাতের নাগালে ছিল। পাকিস্তানকে ১৩৬ রানে আটকে দেওয়ার পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের ড্রেসিংরুমে জয়ের স্বপ্নই বাজছিল। কিন্তু সেই সহজ সমীকরণও শেষ পর্যন্ত গিলে খেল চিরচেনা ব্যাটিং ব্যর্থতা। মাত্র ১২৪ রানে গুটিয়ে গিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল বাংলাদেশ। ম্যাচ শেষে হতাশ কণ্ঠে ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিকও অকপটে স্বীকার করলেন—ধ্বংসযজ্ঞের নেপথ্যে মূল দায় ব্যাটসম্যানদের।

জাকের বলেন, ‘গত দুই ম্যাচেই ব্যাটিং ইউনিট আমাদের হতাশ করেছে। বিপরীতে বোলাররা দুর্দান্ত পারফর্ম করেছে। কিন্তু রান তাড়ায় আমরা বারবার ভুল করেছি, আর তারই মূল্য দিতে হয়েছে।’

লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্ব দেওয়া জাকেরের জন্য অভিষেকটা সুখকর হয়নি। ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের কাছেও একই পরিণতি বরণ করতে হলো। তবে অধিনায়কত্বের অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন, ‘এটা কঠিন ছিল। তবু আমি সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। অধিনায়কত্বে মানিয়ে নেওয়া আর ম্যাচে ফেরানোর প্রচেষ্টা ছিল সবসময়।’

ব্যর্থতার গ্লানি ছাপিয়েও বোলারদের প্রশংসা করতে ভোলেননি জাকের। বিশেষ করে রিশাদ হোসেন আর সাইফ হাসানের নাম আলাদা করে উল্লেখ করেন তিনি। ‘আমাদের বোলাররা সত্যিই গর্বিত করেছে। রিশাদ দারুণ বোলিং করেছে। আর ব্যাট হাতে সাইফ পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা তাকে যথেষ্ট সমর্থন দিতে পারিনি।’

এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ শেষ দুই ম্যাচে ভারতের পর পাকিস্তানের কাছেও ব্যাটিং ব্যর্থতায় মুখ থুবড়ে পড়ে। প্রতিবারের মতো এবারও প্রশ্নটা একই—কবে কাটবে বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং বিপর্যয়ের ছায়া?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিএমইএ’র নতুন প্রস্তাব ঘিরে বিতর্ক / ভোটাধিকার হারানোর শঙ্কায় বন্ধ ও রুগ্ণ কারখানার মালিকরা

অস্ট্রেলিয়ার পাঁচ শহরে যাচ্ছে ‘বনলতা সেন’

কনোলির বীরত্বে বাংলাওয়াশের লজ্জা এড়াল অস্ট্রেলিয়া

বাজেট প্রতিক্রিয়া  / ভঙ্গুর অর্থনীতিকে ট্র্যাকে ফিরিয়ে আনার প্রাথমিক ‘রিকভারি রোডম্যাপ’

বেনজীরকে নিয়ে ইন্টারপোলের রেড নোটিশে কী ছিল?

জান্নাতের টিকেট বিলাইয়া কেমনে ধর্ষণ করলা? আস্তাগফিরুল্লাহ : সংসদে এমপি লিংকন

ইসলামী ব্যাংকের পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকে জরুরি বৈঠক

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

১০

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

১১

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

১২

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

১৩

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

১৪

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

১৫

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

১৬

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১৭

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১৮

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১৯

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

২০
X