স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৩২ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়-মিরাজে ভর করে বাংলাদেশের লড়াই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় বিপর্যয়ে পড়লেও চতুর্থ উইকেটে মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের দৃঢ়তায় ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। দুজন মিলে দলকে টেনে নিচ্ছেন এক জুটিতে, ইতোমধ্যেই তারা গড়েছেন অধর্শত রানের পার্টনারশিপ।

৩৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪৭ রান।

তবে দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। নতুন ওপেনিং জুটি হিসেবে নামা তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান শুরুটা আশাব্যঞ্জক করতে পারেননি। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের অফ স্ট্যাম্পের বাইরের বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তানজিদ। ১০ বল খেলে ১০ রান করে ফিরতে হয় তাকে।

এরপর তৃতীয় ব্যাটার হিসেবে নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। ষষ্ঠ ওভারের প্রথম বলেই আজমতউল্লাহর ডেলিভারিতে মিড অফে সহজ ক্যাচ দেন তিনি। আউট হওয়ার আগে করেন ৫ বলে ২ রান।

২৫ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই সময় সাইফ হাসান ও তাওহীদ হৃদয় দলের হাল ধরেন। অভিষেক ম্যাচে আত্মবিশ্বাসী শুরু করেছিলেন সাইফ, তবে বড় শট খেলতে গিয়ে ভুল করেন তিনি। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই সীমানার কাছে ক্যাচ তুলে দেন এই ওপেনার। তার ব্যাট থেকে আসে ৩৭ বলে ২৬ রান।

এরপর দায়িত্ব নেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। দুজনের ব্যাটে ভর করেই ম্যাচে ফেরার আশায় বাংলাদেশ।

ইতোমধ্যে দুই ব্যাটারই নিজের অর্ধশতক তুলে নিয়েছেন হৃদয়, অপরাজিত আছেন হৃদয় ৫৫ আর মিরাজ ৫০ রানে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১০

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১১

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১২

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১৩

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১৪

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৫

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৬

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৭

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে

১৯

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

২০
X