স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিপিএলে কমছে দল সংখ্যা, জানা গেল নিলাম কবে

ডিসেম্বরে হতে পারে বিপিএলের পরবর্তী আসর । ‍ছবি : সংগৃহীত
ডিসেম্বরে হতে পারে বিপিএলের পরবর্তী আসর । ‍ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের পর নতুন কমিটির জন্য বড় চ্যালেঞ্জ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করা। নতুন কমিটিতে বিপিএলের দায়িত্ব নিজের কাঁধেই রেখেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়া সদস্যসচিব হিসেবে আছেন ইফতেখার রহমান মিঠু। বিপিএলের পরবর্তী আসরে কমছে দলের সংখ্যা। নিলামের সম্ভাব্য সূচিও চূড়ান্ত।

বিপিএলের ১২তম আসর শুরু হতে পারে ডিসেম্বরের শেষ সপ্তাহে। সে লক্ষ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট তথা নিলাম। বিপিএলের পরবর্তী আসরে কত দল অংশ নেবে সেটা নিয়েই রয়েছে ধোঁয়াশা। গুঞ্জন ছিল, আগের আসরের থেকেও আসন্ন আসরের দল সংখ্যা কমতে পারে। সেই গুঞ্জন সত্য হওয়ারই আভাস দিয়েছেন বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন।

গণমাধ্যমকে তিনি বলেন, 'আগের মালিকানা যদি না থাকে নতুন কেউ নেবে। ওপেন টেন্ডার দেওয়া হবে তারপর যে কেউ দল নিতে পারবে। যে কটি দল থাকবে তার মধ্যে বরিশাল থাকবে আশা করছি।'

আগামী বিপিএলে যে দল কমছে সেটি অনেকটাই নিশ্চিতভাবে বলেছেন বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আসলে ৪ দলের বিপিএলের ব্যবস্থা করেছি, ৫ দলের জন্যও করেছি। ৬ দল হওয়ার কোনো সুযোগ নেই। আগামী বিপিএলে সর্বোচ্চ ৫ দল হতে পারে। কালকে টেন্ডার দেওয়া হবে এরপর আরকি, রংপুর বরিশাল যারাই খেলবে সবার জন্য ওপেন।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক মণ দুধ দিয়ে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১০

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১১

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১২

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১৩

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১৪

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১৫

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৬

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৭

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৮

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৯

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

২০
X