বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

যেভাবে ভেনেজুয়েলার বিপক্ষে জয়সূচক গোলের দেখা পেল আর্জেন্টিনা

প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা  । ‍ছবি : সংগৃহীত
প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা । ‍ছবি : সংগৃহীত

দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা। বাছাইয়ের শেষ ম্যাচে তারা ইকুয়েডরের বিপক্ষে হেরে গেলেও প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জয়ে ফিরেছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে ১-০ গোলের জয় পায় আলবিসেলেস্তোরা।

ভেনেজুয়েলা ম্যাচে মেসি খেলবেন না, সেটা আগে থেকেই অনুমেয় ছিল। তবে তিনি যে স্কোয়াডেও থাকবেন না, সেটা অনুমিত ছিল না। অনুশীলনে তাকে কিছুটা ক্লান্ত বলে মনে হয়েছিল কোচিং স্টাফের সদস্যদের কাছে। মেজর লিগ সকারের ব্যস্ত সূচির কারণে গত ২১ দিনে ইন্টার মায়ামির হয়ে মেসিকে ৬টি ম্যাচ খেলতে হয়েছে। দলের সেরা তারকাকে ছাড়া খেললেও আধিপত্যই দেখিয়েছে আর্জেন্টিনা।

ম্যাচে ৭৭ শতাংশ বলের দখল রেখে ১৭টি শট নেয় আর্জেন্টিনা, এর মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। তাদের পক্ষে একমাত্র গোলটি করেন লো সেলসো। বিপরীতে ভেনেজুয়েলা ৫টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। আর্জেন্টিনার আরও বড় জয় পাওয়া হয়নি ভেনেজুয়েলা গোলরক্ষক হোসে কন্ত্রেরাসের দুর্দান্ত সব সেভের কারণে।

ম্যাচের ৩১ মিনিটে কাউন্টার অ্যাটাকে উঠে আলভারেজ ও লাউতারো হয়ে বক্সে বল পেয়ে যান সেলসো। তরুণ এই মিডফিল্ডার বাঁ পায়ের জোরালো নিচু শটে এবার ভেনেজুয়েলা গোলরক্ষককে পরাস্ত করেছেন। টানা প্রচেষ্টা অব্যাহত রেখেও অবশ্য এরপরও ব্যবধান বাড়েনি আর্জেন্টিনার। সতীর্থদের গোল মিসের মহড়া গ্যালারিতে বসে দেখেছেন মেসি। পরের প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার ভোরে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X