স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৪:১৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট। ‍ছবি : সংগৃহীত
খালেদ মাসুদ পাইলট। ‍ছবি : সংগৃহীত

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কার্যনির্বাহী কমিটি থেকে পদত্যাগ করেছেন খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রোববার (১৯ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতির নিকট চিঠি দেন তিনি।

বাংলাদেশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজদের সঙ্গে নির্বাচিত হয়েছিলেন পাইলট। এরপর গত ৬ অক্টোবর বিসিবি পরিচালক নির্বাচনে ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হন পাইলট। মূলত উভয় সংগঠনের স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য তিনি কোয়াবের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন।

কোয়াব সভাপতিকে পাঠানো চিঠিতে পাইলট লেখেন, ‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত সম্মান ও গর্বের বিষয় ছিল। সম্প্রতি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছি। তাই উভয় সংস্থার স্বচ্ছতা ও অখণ্ডতা বজায় রাখার জন্য আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগ করা উচিত মনে করছি। অতএব, আমি কোয়াবের নির্বাহী সদস্য পদ থেকে অবিলম্বে পদত্যাগ করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X