স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৪৮ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম ম্যাচ জয়ের পর বাংলাদেশের স্কোয়াডে এলো পরিবর্তন

বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত
বাংলাদেশ দল। ‍ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে চলমান ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলোর জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

৩০ বছর বয়সী নাসুম ১৮ ওয়ানডেতে ১৬ উইকেট নিয়েছেন, ইকোনমি রেট ৪.৪৮। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ডিসেম্বর মাসে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের জন্য প্রতিটি ওয়ানডে ম্যাচ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিজ মাঠে খেলা ক্যারিবীয় সিরিজটি পাচ্ছে বাড়তি গুরুত্ব। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে বাকি দুটি ম্যাচেও জয় ছিনিয়ে নিতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ। এ লক্ষ্যে দলের স্পিন শক্তি আরও বেড়েছে নাসুম আহমেদের অন্তর্ভুক্তিতে।

বাংলাদেশ স্কোয়াড- মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকানরা ইরান যুদ্ধের বিরুদ্ধে নয়, দাবি ট্রাম্পের

‘যতবার হরমুজের জাহাজে হামলা ততবার ইরানের বেসামরিক স্থাপনা ধ্বংস করা হবে’

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

১০

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

১১

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১২

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১৩

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১৪

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৫

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে ফের জাল নোটসহ গ্রেপ্তার

১৬

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৭

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৮

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৯

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

২০
X