স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৮:১৬ এএম
অনলাইন সংস্করণ

সুপার ওভারে বাংলাদেশের সিদ্ধান্তে হতবাক ক্যারিবীয় ক্রিকেটার

সুপার ওভারের নায়ক আকিলকে ঘিরে ক্যারিবীয়দের উল্লাস। ছবি : সংগৃহীত
সুপার ওভারের নায়ক আকিলকে ঘিরে ক্যারিবীয়দের উল্লাস। ছবি : সংগৃহীত

দ্বিতীয় ওয়ানডের সেই মুহূর্তটা যেন এখনো মাথা থেকে নামছে না ক্যারিবীয় স্পিনার আকিল হোসেনের। সুপার ওভারে ১১ রানের লক্ষ্য তাড়া করতে নামল বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে দেখা গেল না রিশাদ হোসেনকে—যিনি কিছুক্ষণ আগেই ১৪ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে দুইশ পার করে এনে দিয়েছিলেন। তাইতো ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল বলেছিলেন পরে, ‘আমি সত্যিই অবাক হয়েছিলাম।’

মিরপুরের কালো পিচে ইতিহাস গড়া ম্যাচে জয়টা এসেছে তার হাত ধরেই। মাত্র কয়েক ঘণ্টা আগে ঢাকায় পৌঁছানো আকিল শেষ পর্যন্ত নিজের শান্ত মাথার বোলিংয়েই ওয়েস্ট ইন্ডিজকে জীবিত রাখলেন সিরিজে। তবু, প্রতিপক্ষের এক সিদ্ধান্তে বিস্ময় লুকিয়ে রাখলেন না তিনি।

‘হ্যাঁ, আমি অবাক হয়েছিলাম রিশাদকে না দেখে,’ বলেন আকিল। ‘যে ছেলেটা ১৪ বলেই ৩৯ রান করে, দুই পাশে ছক্কা হাঁকায়, সে সুপার ওভারে নামবে না—এটা ভাবতেই পারিনি। আমরা সবাই একটু অবাক হয়েছি। শেষ পর্যন্ত এটা আমাদের পক্ষেই কাজ করেছে।’

রিশাদের না থাকা মানে ছিল বাংলাদেশের একমাত্র ‘পাওয়ার হিটার’কে হারানো। সেই ফায়দা নিয়েই আকিল মেরেছিলেন চূড়ান্ত আঘাত—সৌম্য সরকার ও সাইফ হাসানের বিপক্ষে নিখুঁত ছন্দে বল করে জিতিয়ে নেন দলকে।

কালো পিচ, ৫০ ওভার স্পিন, আর রিশাদকে ছাড়া বাংলাদেশের সুপার ওভার—সব মিলে মিরপুরের রাতটা ইতিহাসে লিখে রাখার মতোই।

কিন্তু সেই ইতিহাসে ছোট্ট একটা প্রশ্ন চিরকাল থেকে যাবে—যদি রিশাদ নামতেন, তবে ফলটা কি অন্যরকম হতো না?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X