স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৩২ পিএম
আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ দলে কে নেয় সিদ্ধান্ত? প্রশ্নের জবাবে মুখ খুললেন মিরাজ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্ট করে দিয়েছেন—জাতীয় দলে বড় সিদ্ধান্ত এককভাবে কেউ নিচ্ছেন না।

মিরাজ বলেন, ‘অবশ্যই হেড কোচ শুরুতে সিদ্ধান্ত নেন। অনেকেই ভাবেন হয়তো ক্যাপ্টেন আর সালাউদ্দিন স্যার সব কিছুর সিদ্ধান্ত নিচ্ছেন—তেমন না। সিদ্ধান্ত হলে আমরা সবাই মিলে আলোচনা করে নিই। ফিল সিমন্স পরামর্শ দেন, সালাউদ্দিন স্যার ও আমার সঙ্গেও কথা বলেন। প্রথমে কেউ যা বলল, তারপর আলাপ করে চূড়ান্ত করা হয়।’

তিনি আরও যোগ করেন, কখনো কখনো প্রধান কোচের সঙ্গে ‘অ্যাগ্রি-ডিজঅ্যাগ্রি’ হয় এবং সেখানেই দলীয় সমন্বয় গড়ে ওঠে—কেউ একা করেই সিদ্ধান্ত নিচ্ছে না, সবাই মিলেই সিদ্ধান্ত নিচ্ছে।

স্কোয়াড সংক্রান্ত প্রশ্নে মিরাজ বলেন সার্বিক পরিকল্পনা আগে থেকেই আছে, ‘ওয়ানডেতে ১৫ জনকে দেখলে মনে হতে পারে ছোট স্কোয়াড, কিন্তু আসলে ২৫-২৭ জন আছে; তাদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হচ্ছে। আমরা বিশ্বকাপের আগে এভাবেই খেলাবো যেন দেখা যায় কোন পজিশনে কে কেমন পারফর্ম করছে। দিনশেষে পারফরম্যান্সটাই গুরুত্বপূর্ণ।’

এ প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করলেন—সৌম্য সরকার আগের দুই সিরিজে ছিলেন না, এবার সুযোগ পেয়েছেন; এভাবেই বোর্ড ও কোচরা তরুণদের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছেন।

মিরাজ মিরপুরের উইকেট নিয়ে মন্তব্য করে বলেন, এটি নতুন কিছু না—তিনি নিজে এখানে অভিষেক করেছিলেন ও দীর্ঘদিন খেলেছেন।

‘আমরা সবসময়ই জানি মিরপুরের উইকেট কেমন হবে। আগে একটু ঘাস থাকত, এখন কমেছে—এটাই সংশয়। ঘাস থাকলে বল স্কিড করে; এখন সেই পার্থক্য ছাড়া তেমন কিছু মনে হয় না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১০

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১১

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১২

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৩

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৪

রামিসা হত্যা মামলার রায় আজ

১৫

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৬

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৭

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৯

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

২০
X