স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:১০ এএম
অনলাইন সংস্করণ

ডি ককের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে প্রোটিয়াদের দাপুটে জয়

ডি ককের শতকে সহজেই জয় পায় প্রোটিয়ারা । ছবি : সংগৃহীত
ডি ককের শতকে সহজেই জয় পায় প্রোটিয়ারা । ছবি : সংগৃহীত

পাকিস্তানের ফয়সালাবাদে যেন একাই খেলা দেখালেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। ব্যাট হাতে ঝড় তুলে অপরাজিত সেঞ্চুরি করলেন, সঙ্গে দলকেও তুলে নিলেন সহজ এক জয়ে। তার ১২৩ রানের ঝলমলে ইনিংসে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।

২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা যেন কোনো চাপই অনুভব করেনি। ইনিংসের শুরুতেই লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ডি কক জুটিতে আসে ৮১ রান। প্রিটোরিয়াস ৪০ বলে ৪৬ করে আউট হলেও ততক্ষণে ভিত্তি গড়ে দিয়েছেন। এরপর টনি ডি জরজির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৫৩ রানের জুটি গড়ে পাকিস্তানের বোলিং আক্রমণ একেবারে গুঁড়িয়ে দেন ডি কক।

১৫ রানে জীবন পাওয়া ডি কক এরপর আর থামেননি। দুর্দান্ত টাইমিং ও আগ্রাসী স্ট্রোকে পৌঁছে যান নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরিতে—৯৬ বলেই। শেষ পর্যন্ত ১২৩ রানে অপরাজিত থাকেন তিনি, ইনিংসে ছিল ৮ চার ও ৭ ছক্কা। তার সঙ্গী ডি জরজি ফেরেন ৭৬ রানে, ততক্ষণে জয়টা কেবল সময়ের অপেক্ষা। ৫৯ বল বাকি থাকতেই ম্যাচ শেষ করে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধস নামে পাকিস্তানের ইনিংসে। নান্দ্রে বার্গারের আগুনে গতিতে মাত্র ২২ রানে হারায় প্রথম তিন উইকেট—ফখর জামান শূন্য, বাবর আজম ১১, মোহাম্মদ রিজওয়ান ৪।

সংকটময় সময়ে সাইম আয়ুব (৫৩) ও সালমান আগা (৬৯) গড়েন ৯২ রানের জুটি। এরপর মোহাম্মদ নবাজের ৫৯ রানের ঝড়ো ইনিংসে ভর করে ২৬৯ পর্যন্ত পৌঁছায় পাকিস্তান।

বার্গার ছিলেন দক্ষিণ আফ্রিকার সেরা বোলার—১০ ওভারে ৪৬ রানে নেন ৪ উইকেট। তাকে সহায়তা করেন তরুণ লেগস্পিনার নকাবায়োমজি পিটার, যিনি নেন ৩ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ২৬৯/৯ (সালমান আগা ৬৯, নবাজ ৫৯, আয়ুব ৫৩; বার্গার ৪/৪৬)

দক্ষিণ আফ্রিকা ২৭০/২ (ডি কক ১২৩*, ডি জরজি ৭৬)

ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১০

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১১

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১২

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৩

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৪

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৫

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৬

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৮

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৯

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

২০
X