বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

হামজাদের জন্য শুভকামনা জানালেন ক্রিকেটাররাও

বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল । ছবি: সংগৃহীত

আর কিছুক্ষণ পরেই সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় তো বটেই, সারাদেশেই ছড়িয়ে পড়েছে ফুটবল উৎসবের আমেজ। সেই উত্তাপ ছুঁয়ে গেছে দেশের ক্রিকেট অঙ্গনকেও। জাতীয় দলের শীর্ষ ক্রিকেটাররাও শুভকামনা জানিয়েছেন জামাল ভূঁইয়া, হামজা চৌধুরীদের।

কিছুদিন আগে জামাল ভূঁইয়া সামাজিক মাধ্যমে একটি প্রতীকী বার্তা দেন। সেখানে হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলাম, শমিত সোম, তারিক কাজী ও শাহ কাজেমের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। ছবির বিশেষত্ব—প্রতিটি ফুটবলারের নামের পাশে যুক্ত ছিল তাদের পারিবারিক শিকড়ের দেশের পতাকা এবং বাংলাদেশের পতাকা। ফুটবলের এই 'বৈচিত্র্যে ঐক্য'র বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।

জাতীয় দলের সাবেক পেসার রুবেল হোসেন সেই ছবিটি শেয়ার করে লেখেন, ‘শুভকামনা বাংলাদেশ!’ অন্যদিকে, জাতীয় দলের পেসার খালেদ আহমেদ আজকের ম্যাচ সামনে রেখে হামজা, ফাহমিদুল ও শমিতের ছবি পোস্ট করে লেখেন, ‘আজকের ম্যাচের জন্য বাংলাদেশের জন্য শুভকামনা।’

সবচেয়ে বড় বার্তা এসেছে সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কাছ থেকে। তিনি বলেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য হামজাকে শুভ কামনা। আমি আশা করি, হামজা নিশ্চয়ই বাংলাদেশকে গর্বিত করবে।’

হামজাও নিরুত্তর থাকেননি। সাকিবের শুভকামনার উত্তরে এই প্রবাসী-বংশোদ্ভূত মিডফিল্ডার বলেন, ‘তাকে (সাকিব) অসংখ্য ধন্যবাদ। এই শুভেচ্ছাবার্তা আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ তিনি বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি।’

এই ম্যাচ শুধু ফুটবল ম্যাচ নয়—এ যেন পুরো দেশের সম্মিলিত আবেগের প্রতিফলন। মাঠে নামছে ১১ জন, কিন্তু পেছনে আছে কোটি সমর্থক। আর সেই তালিকায় যুক্ত হচ্ছেন দেশের তারকা ক্রিকেটাররাও।

আজ সন্ধ্যা ৭টায় শুরু হতে যাওয়া লড়াইয়ের আগে ফুটবলারদের জন্য যে বার্তাটি স্পষ্ট—তারা একা নয়, গোটা বাংলাদেশ তাদের পাশে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১০

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১১

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১২

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৫

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৭

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৮

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৯

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

২০
X