স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৩৩ এএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় টি-টোয়েন্টিতে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

আজ বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। ছবি: সংগৃহীত
আজ বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। ছবি: সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হারের পর টিম হোটেলে সময় পার করে লিটন দাস, তাওহীদ হৃদয়রা। অন্যদিকে, এক ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজের কয়েকজন ক্রিকেটারকে মঙ্গলবারও (২৮ অক্টোবর) অনুশীলন করতে দেখা গেছে।

ক্যারিবীয় ৬ ক্রিকেটার সাগরিকায় দ্বিতীয় টি-টোয়েন্টির আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়েছেন। টিম হোটেলে থাকা বাংলাদেশের প্রস্তুতিটা মানসিক। প্রথম ম্যাচ হারের পর এখন সিরিজ বাঁচানোর চাপে পড়েছেন লিটনরা। আজ (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম হবে সিরিজ বাঁচানোর লড়াই।

সিরিজে সমতা আনার লক্ষ্যে একাদশে পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশনই ধরে রাখার চেষ্টা করবে ওয়েস্ট ইন্ডিজ। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১০ ম্যাচে। দুটি ম্যাচ পরিত্যক্ত হয়।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে তিন স্পিনারের সাথে দুই পেসার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হতে পারে মুস্তাফিজুর রহমানকে। সেক্ষেত্রে একাদশে দেখা যেতে পারে আরেক বাঁহাতি পেসার শরিফুলকে। এ ছাড়া শামীম পাটোয়ারীর জায়গায় জাকের আলীকে দেখা যেতে পারে একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী, রিশাদ হোসেন, শেখ মাহেদী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X