সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের আনন্দ র‍্যালি

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ র‍্যালি করে যুবদল। ছবি : কালবেলা
তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ র‍্যালি করে যুবদল। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে সাতক্ষীরায় আনন্দ র‍্যালি করেছে যুবদল।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা শহরের পরিবহন কাউন্টারের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে র‍্যালিতে অংশ নেন যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

র‍্যালির নেতৃত্ব দেন যুবদলের সাবেক সমন্বয়ক ও সাবেক পৌর কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসমন্বয়ক ফরিদ উদ্দিন ফরিদ, আলিমুজ্জামান আলিম, সদর থানা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান প্রিন্স, যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, জিয়ারুল ইসলাম জিয়া, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল সাধু, তালা যুবদলের সদস্যসচিব মোস্তফা হোসেন মন্টু, কলারোয়া যুবদলের আহ্বায়ক এম এ হাকিম সবুজসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।

র‍্যালিতে ‘তারেক রহমান আসছে, মা-মাটি ডাকছে’ এবং ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’ -এ ধরনের স্লোগান দেওয়া হয়।

র‍্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও সংগঠিত ও শক্তিশালী হবে। তার দেশে প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে নতুন গতি আনবে বলেও মন্তব্য করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X