সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

সুন্দরের ‘সুন্দর ব্যাটিংয়ে’ সিরিজে সমতা ভারতের

২৩ বলে অপরাজিত ৪৯ রানে ম্যাচ সেরা ইনিংস খেলেন সুন্দর। ছবি : সংগৃহীত
২৩ বলে অপরাজিত ৪৯ রানে ম্যাচ সেরা ইনিংস খেলেন সুন্দর। ছবি : সংগৃহীত

ভারতের টি-টোয়েন্টি দলে সবচেয়ে নিয়মিত ওয়াশিংটন সুন্দর। তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ব্যাটিংয়ের সুযোগ পান কমই। হোবার্টে রোববার (০২ নভেম্বর) সুন্দর ব্যাট হাতে তুলেন ঝড়। আর তাতে উড়ে যায় স্বাগতিকরা। ৩ চার ও ৪ ছক্কায় ২৩ বলে ২১৩.০৪ স্ট্রাইক রেটে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলেন সুন্দর। অস্ট্রেলিয়ার দেওয়া ১৮৭ রানের লক্ষ্য ভারত টপকে যায় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে।

রান তাড়ায় নেমে ব্যাটিংয়ে ভারতের শুরুটা ছিল দুর্দান্ত। অভিষেক শর্মা জেভিয়ার বার্টলেট ও শন অ্যাবটকে টার্গেট করে চার-ছক্কায় সাজান তার ১৬ বলে ২৫ রানের ইনিংস। এরপর সূর্যকুমার যাদব ও শুভমান গিল মিলে পাওয়ারপ্লেতে তোলেন ৬৪ রান।

মাঝে সূর্যকুমার ২৪ রানে ও অক্ষর প্যাটেল ১৭ রানে ফিরলেও তিলক ভার্মার ২৯ ও ওয়াশিংটন সুন্দরের ‘সুন্দর’ ব্যাটিংয়ে জয়ের ভিত পায় ভারত। ১৪তম ওভারে অ্যাবটকে টানা এক চার ও দুই ছক্কা হাঁকিয়ে সুন্দর ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ দিকে জিতেশ শর্মা (২২* বলে ১৩) ও সুন্দর মিলে শেষ ৫ ওভারে ৩৫ রান তুলে ম্যাচ শেষ করেন ১৮.৩ ওভারে। সুন্দর ২৩ বলে অপরাজিত ৪৯ রানে ম্যাচ সেরা ইনিংস খেলেন।

এর আগে, টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক। হোবার্টে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। আর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট হারায় তারা। অধিনায়ক মিচেল মার্শও ওপেন করতে নেমে রান পাননি। তাকে আউট করেন বরুণ চক্রবর্তী। ব্যর্থতার মিছিলে যোগ দেন ওয়েনও।

চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তার সঙ্গে যোগ দেন ছ’নম্বরে নামা মার্কাস স্টোইনিস। ব্যাট হাতে ঝড় তুলে ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান। ৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টোইনিস। শেষ পর্যন্ত অজিদের ইনিংস থামে ৬ উইকেটে ১৮৬ রান। ভারতের সফলতম বোলার আর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট নেন। ৩৩ রানে ২ উইকেট শিকার বরুণের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X