স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সাকিবের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তাইজুল

রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে তাইজুল। ছবি : সংগৃহীত
রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে তাইজুল। ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। এই সিরিজে সাকিবকে পেছনে ফেলে ইতিহাস গড়ার সহজ সুযোগ টাইগার স্পিনার তাইজুল ইসলামের সামনে। আর সে জন্য নিজের সহজাত কাজটাই করে যেতে হবে তাকে।

আইরিশদের বিপক্ষে ৯ উইকেট পেলে কিংবদন্তি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল। আর ১০ উইকেট পেলে গড়বেন ইতিহাস। এখন পর্যন্ত দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। ২৪৬ উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে। তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ২৩৭টি।

তাইজুল আর ১০ উইকেট পেলেই সাকিবকে পেছনে ফেলে দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির মালিক হবেন। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ টেস্টে। তাইজুলের সুযোগ আছে আরও কম টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার। ২৩৭ উইকেট নিয়েছেন তিনি ৫৫ টেস্টে। অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়, সাকিবের চেয়ে অনেক কম টেস্ট খেলেই তাকে টপকাবেন তাইজুল।

লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ৫৪ টেস্টে ২০৫ উইকেট নিয়েছেন তিনি। পরের দুটি অবস্থান মোহাম্মদ রফিক (১০০) আর মাশরাফি বিন মর্তুজার (৭৮)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X