স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:১৫ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ফিল্ডিংয়ে বাংলাদেশ, বলবার্নিকে ফিরিয়ে হাসান মাহমুদের দারুণ শুরু

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের প্রথম ইনিংসে চতুর্থ বলেই উইকেট নিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। তার ফুল লেংথ বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বলবার্নি (০)। সকালের সেশনে প্রথম ওভারেই উইকেট হারাল আয়ারল্যান্ড।

এর আগে, সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস হেরে ফিল্ডিং পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। সফরকারী আয়ারল্যান্ডকে অল্প রানে আটকানোই হবে টাইগার বোলারদের মূল লক্ষ্য। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ এর আগে বাংলাদেশের হয়ে শুধু টি–টোয়েন্টি খেলেছেন। এবার তার টেস্ট অভিষেক হয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।

সর্বশেষ জুনে টেস্ট খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ওই টেস্টের পর সাদা বলের ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে টাইগাররা। এসময় ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ২৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে বাংলাদেশ। তবে উদ্বেগের বিষয় হলো দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারবে কিনা টাইগাররা। পাশাপাশি ব্যাটারদের ব্যর্থতাও চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে।

সাত মাস পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। গত এপ্রিলে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্টে খেলেছিলেন তিনি। সাদমান ইসলামের সাথে বাংলাদেশের ইনিংস শুরু করতে পারেন জয়। এ বছর সাদমানের টেস্ট গড় ৪০.৫৭।

বাংলাদেশের মিডল-অর্ডার সামলাবেন তিন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাস। আয়ারল্যান্ডের মত কম খর্বশক্তির দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে হলে তাদের বড় ইনিংস খেলতে হবে।

গত বছরের সেপ্টেম্বর থেকে টেস্টে কোন সেঞ্চুরি নেই মুমিনুলের। অন্যদিকে ২০২২ সাল থেকে টেস্টে সেঞ্চুরি নেই লিটনের। তবে ব্যাট হাতে ছন্দে আছেন মুশফিক। গত জুনে শ্রীলঙ্কা সফরে গল-এ প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছেন তিনি। ৯টি চারে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারের ৯৯তম টেস্ট খেলতে নামবেন মুশি।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে স্পিনারদের উপর নির্ভর করবে বাংলাদেশ। যদিও সিলেটের উইকেট পেসারদের সুবিধা দিয়ে থাকে। বাংলাদেশ দলে তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজের মত দু’জন কার্যকরী স্পিনার আছে। যারা আয়ারল্যান্ড ব্যাটারদের সমস্যায় ফেলতে পারবেন। টেস্টে দু’জনই ২শর বেশি উইকেট শিকার করেছেন।

তাইজুল ৫৫ ম্যাচে ২৩৭ এবং মিরাজ ৫৪ ম্যাচে ২০৫ উইকেট নিয়েছেন। টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী হতে ১০ উইকেট প্রয়োজন তাইজুলের। ৭১ টেস্টে ২৪৬ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ, নাহিদ রানা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১০

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১১

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১২

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৩

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৪

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৫

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৬

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৭

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৮

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৯

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

২০
X