স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে দল, ফিরতে পারে ওয়ানডে সুপার লিগ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে দল। ছবি : সংগৃহীত
টেস্ট চ্যাম্পিয়নশিপে বাড়ছে দল। ছবি : সংগৃহীত

একাধিক সদস্য দেশের আপত্তি ও নানাদিক বিবেচনায় আপাতত টেস্ট ক্রিকেটের আকর্ষণ বাড়াতে দুই স্তরে বিভক্ত করার আলোচনা আলোর মুখ দেখছে না। বরং আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দল সংখ্যা বাড়ছে। পরের চক্রে টেস্ট খেলুড়ে ১২ দলকেই সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া ওয়ানডে সুপার লিগও পুনরায় চালুর বিষয়ে ভাবছে আইসিসি।

ক্রিকেটের তিন সংস্করণে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রজার টুজ। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় এটি উপস্থাপন করা হয়। ক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র (২০২৭-২৯) ১২ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অংশ না নেওয়া আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকেও অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে।

ওয়ানডেকে আরও জনপ্রিয় করে তুলতে ফিরতে যাচ্ছে ওয়ানডে সুপার লিগও। ২০২৭ সাল থেকে কত দল নিয়ে ওয়ানডে সুপার লিগ হবে, সেটা এখনো জানা যায়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলের টুর্নামেন্ট হিসেবেই থাকছে, তবে ভবিষ্যতে এর সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে, সহযোগী দেশরা একটি নতুন গ্লোবাল কোয়ালিফায়ার সিস্টেম প্রস্তাব করেছে, যা অলিম্পিক বাছাইপর্বের মতো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X