স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ০৯:৫৯ পিএম
আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:০২ পিএম
অনলাইন সংস্করণ

সবাইকে টেস্ট খেলানো জরুরি নয় : জোরাজুরিতে দেউলিয়ার শঙ্কা

টেস্ট ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত
টেস্ট ম্যাচের দৃশ্য। ছবি : সংগৃহীত

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ টেস্ট ক্রিকেটের আর্থিক টেকসইতা নিয়ে সরাসরি সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, সবার জন্য টেস্ট ক্রিকেট খেলার বাধ্যবাধকতা চাপিয়ে দিলে ছোট ক্রিকেট খেলিয়ে দেশগুলো কার্যত দেউলিয়া হয়ে যেতে পারে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিনবার্গ বলেন, ‘টেস্ট ক্রিকেটে স্বল্পতা আমাদের বন্ধু, শত্রু নয়। আমার মনে হয় না বিশ্বের প্রতিটি দলকে টেস্ট খেলার স্বপ্ন দেখতে হবে এবং এটা হয়তো স্বাভাবিকই। আমরা যদি সবাইকে জোর করে টেস্ট খেলাতে চাই, তাহলে তাদের আর্থিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দেব।’

এই মন্তব্য আসে এমন সময়ে, যখন আইসিসি দুই স্তরের টেস্ট ব্যবস্থা চালুর মতো কাঠামোগত সংস্কারের বিষয় বিবেচনা করছে, যাতে প্রতিযোগিতামূলক ও আর্থিকভাবে টেকসই ম্যাচ নিশ্চিত করা যায়।

গ্রিনবার্গের মতে, অ্যাশেজের মতো ঐতিহ্যবাহী সিরিজ এবং ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে নিয়ে বড় তিনের দ্বন্দ্বে বেশি বিনিয়োগ করাই টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখার পথ। ২০২৫-২৬ মৌসুমে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরুর আর মাত্র ১০০ দিন বাকি, যা এখনো আর্থিকভাবে সবচেয়ে লাভজনক ও জনপ্রিয় প্রতিযোগিতা।

তিনি সাম্প্রতিক ইংল্যান্ড-ভারত সিরিজের মানসম্পন্ন প্রতিযোগিতার প্রশংসা করলেও কিছু একপেশে ম্যাচের দিকে ইঙ্গিত করেন। যেমন, ওয়েস্ট ইন্ডিজে অস্ট্রেলিয়ার সবচেয়ে কম ব্যবধানে জেতা ম্যাচেও ব্যবধান ছিল ১৩৩ রান; আবার নিউজিল্যান্ড ৩৫৯ রানে ইনিংস জয় পেয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। এসব ম্যাচ প্রতিযোগিতার মান ও দর্শক আগ্রহ- দুটোকেই কমিয়ে দেয়, বিশেষ করে যেসব বাজারে ক্রিকেট অন্য বিনোদনের সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছে।

গ্রিনবার্গের ভাষায়, ‘যেখানে টেস্ট ক্রিকেটের অর্থ ও মর্যাদা আছে, সেখানে বিনিয়োগ করতে হবে। অ্যাশেজ এত বড় ও লাভজনক হওয়ার কারণও এটাই- এতে গুরুত্ব আছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১০

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১১

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১২

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৩

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৪

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৫

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৬

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১৭

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৮

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৯

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

২০
X