স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

তাইজুল ইসলাম। পুরোনো ছবি
তাইজুল ইসলাম। পুরোনো ছবি

আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকার দ্বিতীয় টেস্টে চার উইকেট তুলে নিয়েই ইতিহাসের সামনে দাঁড়িয়ে গেলেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পাশে গিয়ে ঠিক একই জায়গায়—২৪৬ উইকেট। বাংলাদেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকার চূড়ায় এখন দুজনের নাম। কিন্তু আরেক ইনিংসেই তাইজুল একাই উঠতে পারেন শীর্ষে। এত বড় মাইলফলকের মুহূর্তেও তিনি শান্ত, সংযত—এবং অবাক করার মতো নম্র।

দিনের খেলা শেষে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে—ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে কত উইকেট দেখতে চান?

তাইজুল হাসিমুখেই বললেন,“দুই বছর পর কী হবে বলা কঠিন… যতদিন খেলব, পারফরম্যান্সই বলে দেবে কোথায় যেতে পারব।”

তার ভাষায়, ক্রিকেটারদের সব সাফল্যের মূলেই আছে প্রক্রিয়া—“এখানে প্রক্রিয়াটা খুব জরুরি, সঙ্গে পারফরম্যান্স। যতদিন পারফর্ম করতে পারব, ততদিনই ভালো অবস্থানে যেতে পারব।”

কোনো নির্দিষ্ট সংখ্যা কি মাথায় রেখেছেন? তাইজুলের উত্তরটি ছিল একদম নিজের মতো করে সরল—“না, নির্দিষ্ট কোনো সংখ্যা নয়। আমাকে যদি আল্লাহ ৭০০ উইকেট দেন, আমি ৭০০টাই নিতেই রাজি আছি।”

এই মন্তব্যে স্পষ্ট—তাইজুল লক্ষ্য সংখ্যায় নয়, মনোযোগ দেন পারফরম্যান্সে; যা মিলবে যতদিন শরীর ও দক্ষতা অনুমতি দেবে।

তাইজুল আরও জানান, শুরু থেকেই তাঁর পথটা সংখ্যাভিত্তিক ছিল না—“প্রত্যেক ক্রিকেটারের প্রথম লক্ষ্য থাকে জাতীয় দলে খেলা। আমারও তাই ছিল। জাতীয় দলে ওঠার পর কতদূর যেতে পারব—এটা নিয়ে কোনো নির্দিষ্ট ভাবনা ছিল না। চেষ্টা থাকবে শেষ পর্যন্ত যতদূর যাওয়া যায়।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

বাস খাদে পড়ে নিহত ৪

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১০

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

১১

বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের

১২

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে এমপির মামলার আবেদন খারিজ

১৩

ইরান-ইসরায়েল সংঘাত পুনরায় শুরু হওয়ায় উদ্বেগ প্রকাশ কানাডার

১৪

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা

১৫

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

১৬

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

১৭

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে লঞ্চঘাট

১৮

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

১৯

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

২০
X