শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই দিনে শেষ অ্যাশেজ: পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

মাত্র দুই দিনে শেষ হয়ে যায় অ্যাশেজের প্রথম টেস্ট। ছবি : সংগৃহীত
মাত্র দুই দিনে শেষ হয়ে যায় অ্যাশেজের প্রথম টেস্ট। ছবি : সংগৃহীত

অ্যাশেজের প্রথম টেস্টের ফল বের হয়ে যায় মাত্র দুই দিনেই। দুই দলের বোলারদের দাপটে ব্যাটাররা যেন ছিল অসহায়। দুই দিনেই এত উইকেট পতনের পর অনেকেই ভেবেছিল, হয়তো ডিমেরিট পয়েন্ট পাবে পার্থের উইকেট। তবে বাস্তবে তা হয়নি। অ্যাশেজের প্রথম টেস্টের পিচকে ‘খুব ভালো’ রেটিং দিয়েছে আইসিসি। ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তার প্রতিবেদনে পার্থের উইকেটকে সর্বোচ্চ রেটিং দিয়েছেন।

আইসিসির নির্দেশনা অনুযায়ী, ‘খুব ভালো’ রেটিং বলতে বোঝায় পিচে বলের ভালো ক্যারি ছিল, সিম মুভমেন্ট সীমিত আর বাউন্স ছিল ধারাবাহিক। মানে ম্যাচ মাত্র দুই দিনে শেষ হলেও এই ম্যাচে ব্যাট ও বলের লড়াই ছিল উপভোগ্য ও ভারসাম্যপূর্ণ।

৮৪৭ ডেলিভারিতে শেষ হওয়া অ্যাশেজের প্রথম টেস্টটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয়-সংক্ষিপ্ত শেষ হওয়া টেস্ট এবং ১৮৮৮ সালের পর সবচেয়ে কম বলের অ্যাশেজ টেস্ট। মাত্র দুই দিনেই শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রায় ৩০-৪০ লাখ অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হয়েছে বলে অনুমান।

অ্যাশেজের দ্বিতীয় টেস্ট হবে ব্রিসবেনে। সেই টেস্টের উইকেট নিয়েও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সেখানকার কিউরেটর ডেভ সানডুরস্কি আশাবাদী খেলা চার-পাঁচদিন গড়ানোর ব্যাপারে।

তিনি বলেন, ‘এখানে তাপমাত্রা অনেক বেশি থাকবে। উইকেট দ্রুত শুকিয়ে যাবে, তাই পাঁচ দিন টিকিয়ে রাখতে যথেষ্ট আর্দ্রতা রাখতে হবে। আমরা সাধারণত চার-দিন ও পাঁচ-দিনের ম্যাচের জন্য একই ধরনের উইকেট বানাই—যেখানে সবাই নিজেদের দক্ষতা দেখাতে পারে, সেটাই আমাদের লক্ষ্য।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X