মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

যুবদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ইফতেখার মাহমুদ জিপশন। ছবি : সংগৃহীত
ইফতেখার মাহমুদ জিপশন। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

বুধবার (২৬ নভেম্বর) এ নোটিশ দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া।

নোটিশে ইফতেখার মাহমুদ জিপশনের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানাতে পরবর্তী ৩ দিনের মধ্যে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে কেন্দ্রীয় দপ্তরে উপস্থিত হয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, তার বক্তব্য দল ও দলের ভাবমূর্তি বিব্রতকর অবস্থায় ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যা দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।

জানা গেছে, গত ২৪ নভেম্বর সন্ধ্যায় মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী কেন্দ্র কমিটির প্রস্তুতি সভায় চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপশন নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যানকে বিজয়ী করতে কেন্দ্র কমিটিতে যারা বুকে অস্ত্র নিয়ে এগিয়ে যাবে, সেসব সাহসীদের রাখতে হবে।’ এই বক্তব্যটি ঘিরে দলের ভেতরে ও বাইরে সমালোচনার ঝড় ওঠে।

এ বিষয়ে জানতে চাইলে ইফতেখার মাহমুদ জিপশন কালবেলাকে বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। কেউ দলের ঊর্ধ্বে নয়। আমি শিগগিরই ঢাকায় কেন্দ্রীয় দপ্তরে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের সামনে উপস্থিত হয়ে আমার বক্তব্যের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করবো ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, মূলত বুকে অস্ত্র নেওয়া বলতে সাহসীদের বুঝিয়েছি। আমার বক্তব্যকে বিকৃত বা ভুলভাবে ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X