বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন কুঁড়ি নৃত্যে দেশসেরাদের তালিকায় দ্বিতীয় স্বাধিকা

নাজিফা হোসেন স্বাধিকা I ছবি: সংগৃহীত
নাজিফা হোসেন স্বাধিকা I ছবি: সংগৃহীত

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জাতীয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ নৃত্য বিভাগের সাধারণ নৃত্য শাখায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নাজিফা হোসেন স্বাধিকা।

প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় সেরা ৫ প্রতিযোগীর মধ্যে। স্বাধিকা ঢাকা বিভাগীয় বাছাইয়ে সেরা হয়। এরপর সেরা দশ বাছাইয়ে দ্বিতীয় স্থান লাভ করে। সেরা দশ প্রতিযোগিতায় প্রথম হয়ে সেরা ৫-এ স্থান করে নেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা হোসেন স্বাধিকা।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব।

২০ বছর বন্ধ থাকার পর আবারও চালু হওয়া বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’। দেশের শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সেই সুযোগ তৈরি করেছে বলে মনে করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বাধিকার এই বড় অর্জনে শিশু একাডেমি গর্বিত। তার আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন তিনি।

স্বাধিকার সাফল্যে বাংলাদেশ শিশু একাডেমি এবং উদয়ন স্কুল ও কলেজ পরিবার উভয়ই আনন্দিত ও গর্বিত। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, ‘প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’ দেশের শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সেই সুযোগ তৈরি করেছে। নাজিফার অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই আমাদের প্রত্যাশা।‘

নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে স্বাধিকা নিজেকে শিশু-কিশোর নৃত্য প্রতিভাদের মধ্যে বিশেষভাবে আলাদা করে তুলেছে। তার এই অর্জন দেশের সাংস্কৃতিক অঙ্গনে শিশু প্রতিভা বিকাশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X