চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

কপোতাক্ষের পাড় কেটে মাটি উত্তোলন, ৪ জনের কারাদণ্ড 

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ মাটি কাটার ভেকু মেশিন। ছবি : কালবেলা
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ মাটি কাটার ভেকু মেশিন। ছবি : কালবেলা

যশোরের চৌগাছায় অবৈধভাবে কপোতাক্ষ নদের পাড়সহ মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ইছাপুর গ্রামের জুয়েল রানা (৩৫), পড়াপাড়া গ্রামের আবু বক্কর (১৯), রামকৃষ্ণপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকী (১৯) ও আন্দুলিয়া গ্রামের জুয়েল হোসেন (১৯)।

অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার ০৭ নং পাতিবিলা ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামে কপোতাক্ষ নদের পাড়ের মাটি চুরি করে নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারক কপোতাক্ষ নদের মাটি খনন করার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় তাদের কাছ থেকে মাটি বহনকারী ও মাটি কাটার ভেকুসহ ৩টি গাড়ি স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলামের হেফাজতে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চৌগাছা সদর ইউনিয়নের বড় নিয়ামতপুর গ্রামে অবৈধভাবে কপোতাক্ষ নদের মাটি কাটছিলেন। এমতাবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করে হয় এবং সবাইকে এ ধরনের সকল অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে, গতকাল বুধবার (২৬ নভেম্বর) উপজেলার দিঘলসিংহা এলাকায় কপোতাক্ষ নদের পাড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আজমির রহমান নামে একজনকে মাটি কেটে নেওয়ার অপরাধে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১০

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১১

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

১২

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

১৩

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

১৪

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৫

১৯৭১ : একটি গ্রামের গল্প

১৬

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১৭

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৮

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৯

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

২০
X