স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াল শ্রীলঙ্কা দল

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান সফরে মাঠে সাফল্যের স্বাদ মিললেও শ্রীলঙ্কা দলের মনে ছায়া ফেলেছে দেশের কঠিন বাস্তবতা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেও উদযাপনে ডুবে থাকতে পারেননি খেলোয়াড়রা—কারণ দেশজুড়ে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কা এখন গভীর মানবিক সংকটে। এই কঠিন সময়ে জাতীয় দায়িত্ববোধে অনুপ্রাণিত হয়ে সফরের পুরো ম্যাচ ফি ও সফরভাতা ক্ষতিগ্রস্তদের জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছে পুরো দল।

চলমান দুর্যোগে ইতোমধ্যে ৫৬ জনের প্রাণহানি ঘটেছে, নিখোঁজ বহু মানুষ। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫ হাজারের বেশি পরিবার ক্ষতিগ্রস্ত, বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল, দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এ অবস্থায় সফররত দল থেকেই সহমর্মিতার হাত বাড়ালেন সনাৎ জয়াসুরিয়ার শিষ্যরা। দলের কোচ নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নিজের পোস্টে জয়াসুরিয়া লেখেন—“দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসে আমাদের মানুষ যা পার করছে, তা অত্যন্ত বেদনাদায়ক। দল হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি—পাকিস্তান সিরিজের সফরের সব অর্থ ও ম্যাচ ফি ক্ষতিগ্রস্তদের সহায়তায় দান করব। দেশে ফিরে আরও উদ্যোগ নেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও আহ্বান জানান, সবাই যেন জাতীয় নির্দেশনা মেনে নিরাপদে থাকেন ও একে অন্যের পাশে দাঁড়ান।

মাঠে তারা জয়ের জন্য লড়ছেন ঠিকই, তবে মন পড়ে আছে দেশবাসীর কষ্টে। তাই মানবিক এই সিদ্ধান্ত শ্রীলঙ্কাজুড়ে প্রশংসিত হচ্ছে—দুর্যোগের মুহূর্তে জাতীয় দলের এমন ভূমিকা নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১০

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১২

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৩

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৪

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৫

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৬

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৭

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৮

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম

২০
X