কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কায় ভারি বৃষ্টিতে ভূমিধস-বন্যা, নিহত ৪০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৪০ জন ছাড়িয়েছে। বিপজ্জনক পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ, পাশাপাশি বন্ধ করা হয়েছে বেশ কিছু সড়ক। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, নিহতদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে কেন্দ্রীয় প্রদেশের পাহাড়ি চা–বাগান অঞ্চল বাদুল্লা ও নুয়ারা এলিয়াতে। রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরের এ এলাকায় বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই।

এ ছাড়া ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে কেন্দ্রটি।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়া সপ্তাহান্তের আরও ভারি বর্ষণে ভয়াবহ রূপ নেয়। ঘরবাড়ি, আবাদি জমি ও সড়ক প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। অনেক নদী ও জলাধার উপচে পড়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তপ্রদেশ সড়ক বন্ধ করে দিতে হয়।

পাহাড়ি অঞ্চলে রেলপথে ধস নামায় যাত্রীবাহী ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। স্থানীয় টেলিভিশনের প্রতিবেদনে দেখা যায়, রেললাইনের ওপর জমে থাকা পাথর, কাদা ও গাছ অপসারণে ব্যস্ত কর্মীরা। কিছু এলাকায় বন্যার পানি রেললাইন ডুবিয়ে দিয়েছে।

টেলিভিশনে আরও দেখা যায়, নৌবাহিনীর বিশেষ যানবাহনে করে মানুষকে উদ্ধার করা হচ্ছে এবং পূর্বাঞ্চলীয় আম্পারা শহরের কাছে বন্যার তোড়ে একটি গাড়ি ভেসে যাচ্ছে। কলম্বো থেকে আম্পারার দূরত্ব প্রায় ৪১০ কিলোমিটার।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, দুর্যোগে এখন পর্যন্ত প্রায় ৫,০০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X