বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

তানজিম সাকিবের বিষয়ে যা বলছে বিসিবি

তানজিম সাকিবের বিষয়টি খতিয়ে দেখবে বিসিবি। ছবি: সংগৃহীত
তানজিম সাকিবের বিষয়টি খতিয়ে দেখবে বিসিবি। ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে অভিষেকেই বাজিমাত করেন পেসার তানজিম হাসান সাকিব। সুপার ফোরের ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও তিলক ভার্মাকে দারুণ ডেলিভারিতে আউট করেন এই পেসার। তবে মাঠে অসাধারণ নৈপুণ্য দেখানো সাকিব ফেসবুকে তার দেওয়া কিছু পুরোনো পোস্টের কারণে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন।

বিভিন্ন সময়ে সাকিবের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া কিছু পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। এতে বড় ধরনের তোপের মুখে পড়েছেন তিনি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে শোরগোল দেখা দিয়েছে। তবে বিসিবি বলছে, বিষয়টি খতিয়ে দেখবে তারা।

আজ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

ফেসবুকে নারীদের ছোট করে বিভিন্ন সময় পোস্ট করেছিলেন তিনি। এখন যা রীতিমতো ভাইরাল। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাকিব ২০২০ সালে বাংলাদেশকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও জিতিয়েছিলেন। জাতীয় দলে আসার আগে ঘরোয়া টুর্নামেন্টে নিয়মিত পারফর্ম করেছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X