স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের মাঝপথে বাংলাদেশ ছাড়বেন যেসব পাকিস্তানি ক্রিকেটার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্ব চলছে। সিলেট পর্ব শেষে বিপিএল ছাড়তে পারেন একাধিক পাকিস্তানি ক্রিকেটার। মূলত, জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য বিপিএল থেকে আগেভাগে বিদায় নিতে হবে তাদের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জানুয়ারিতে দুই সিরিজ খেলবে পাকিস্তান, যার একটি শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি। ঘোষিত দলের ৭ জন ক্রিকেটার বিপিএলে বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাচ্ছেন। শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে ৭ জানুয়ারি থেকে। তার আগেই দলে ডাক পাওয়া ক্রিকেটাররা যে বিপিএল ছাড়বেন তা অনেকটাই নিশ্চিত করে বলা যায়।

ঘোষিত দলে ডাক পাওয়া ক্রিকেটারদের মধ্যে বিপিএলে খেলছেন ফাহিম আশরাফ (রংপুর রাইডার্স), খাজা নাফে (রংপুর রাইডার্স), মোহাম্মদ নেওয়াজ (রাজশাহী ওয়ারিয়র্স), মোহাম্মদ সালমান মির্জা (ঢাকা ক্যাপিটালস), শাহিবজাদা ফারহান (রাজশাহী ওয়ারিয়র্স), সাইম আইয়ুব ও উসমান খান (ঢাকা ক্যাপিটালস)।

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন তিন টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে ডাক পেয়েছেন অনিভিষিক্ত উইকেটরক্ষক ব্যাটার খাজা নাফে। ২৯ ডিসেম্বর রংপুরের জার্সিতে প্রথমবার তাকে খেলতে দেখা যেতে পারে। গত বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের হয়ে খেলেছিলেন ২৩ বছর বয়সী ব্যাটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X