বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩২ পিএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৩, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচের টসের দৃশ্য। ছবি : সংগৃহীত

আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের আসর। শেষমুহূর্তের প্রস্তুতি ঝালিয়ে নিতে মাঠে নামছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সাকিব আল হাসান ও নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাাদেশ। দলে ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের। এ ছাড়া বিশ্বকাপের আগে নিজেদের শেষবারের মতো প্রস্তুত করার সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কটিয়াদীতে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

২০ জেলায় বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ইরানে দ্বিতীয় রাতের মতো হামলা চালাল যুক্তরাষ্ট্র, নতুন করে যুদ্ধ শুরু

বান্দরবান জেলা প্রশাসনে কর্মরতদের ছুটি বাতিল

সহকারী শিক্ষকদের পদোন্নতি নিয়ে মন্ত্রণালয়ের সুখবর

কুয়েতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, প্রতিহতের দাবি

চট্টগ্রাম বন্দরের দুই নিয়োগ পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রাম বন্দর ইয়ার্ড

ইতিহাসের এই দিনে

মুহুরী নদীর পানি বৃদ্ধি: ফের বাঁধ ভাঙার শঙ্কায় আতঙ্কে নদীতীরের মানুষ

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

বাউফলে অতিবর্ষণে সুলতানাবাদ সড়কের বেহাল অবস্থা

১৩

উখিয়ায় পৃথক স্থান থেকে দুটি বার্মিজ অজগর উদ্ধার, পরে অবমুক্ত

১৪

বগুড়ায় প্রশিক্ষণ এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

১৫

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

১৬

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

১৭

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

১৮

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৯

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

২০
X