স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৪ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়ান গেমস নারী ক্রিকেট

ভারতের কাছে সেমিতে লজ্জার হার বাংলাদেশের

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচে জ্যোতিদের আউটের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ-ভারত সেমিফাইনাল ম্যাচে জ্যোতিদের আউটের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত

এশিয়ান গেমস নারী ক্রিকেটে ভারতের কাছে নাস্তানাবুদই হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রতিযোগিতার সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাত্র ৫১ রানে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতিরা। ফলে ভারতের কাছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে যায় টিম টাইগ্রেস।

রোববার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম সেমিফাইনালে মাত্র ৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে মাত্র ৮.২ ওভারে ২ উইকেট হারিয়ে ৫২ রান তোলে ভারত।

সকালে শুরু হওয়া নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনাল একতরফাভাবে শেষ হয়েছে। টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই সাথী রানীর উইকেট হারায় টাইগ্রেসরা। দলীয় ১ রানের সময় শামিমা সুলতানাও শূন্য রানে ফিরে যান। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে জ্যোতিরা। একের পর এক নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভারে ৫১ রানেই অলআউট হয়ে বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ১২ রান করেন। জ্যোতি ছাড়া কেউই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। ভারতের পূজা ভাস্ত্রাকার সর্বোচ্চ ১৭ রানে ৪ উইকেট শিকার করেন।

স্বল্প রানের পুঁজি নিয়ে বাংলাদেশের বোলাররা চমক দিতে পারেননি। ওপেনিং জুটিতে ১৯ রান তোলে ভারত। অধিনায়ক স্মৃতি মান্ধানা ৭ রানে আউট হন। শেফালি ভার্মা ১৭ রান করে ফাহিমা খাতুনের বলে ফিরে যান। সর্বোচ্চ ২০ রান করে জেমিমা রদ্রিগেজ অপরাজিত থাকেন। বাংলাদেশের ফাহিমা ও মারুফা একটি করে উইকেট পান।

আগামীকাল সকালে ব্রোঞ্জ পদকের লড়াই পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার জয়ী দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। এর আগের দুই আসরে অর্থাৎ ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে নারী ক্রিকেট দল রৌপ্য জিতেছিল। এবার আর সেই রেকর্ড ধরে রাখতে পারেনি টিম টাইগ্রেস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X