ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ
এশিয়ান গেমস

কোনো বল না খেলেই সেমিফাইনালে জ্যোতিরা

বৃষ্টিতে পণ্ড হয়েছে জ্যোতিদের ম্যাচ। ছবি : সংগৃহীত
বৃষ্টিতে পণ্ড হয়েছে জ্যোতিদের ম্যাচ। ছবি : সংগৃহীত

চীনের হাংজুতে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়ান গেমস। ১৭-২৬ সেপ্টেম্বর পর্যন্ত হবে ক্রিকেটের নারী অংশের খেলা। বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রতিনিধিত্ব করছে এই ক্রিকেট ইভেন্টে বাংলাদেশের। জিজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ক্রিকেট মাঠে হওয়ার কথা ছিল বাংলাদেশের ম্যাচ। এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে জ্যোতিদের প্রতিপক্ষ ছিল হংকং। কিন্তু বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ম্যাচ।

বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও পিছিয়ে যায় সেটি। দুই ঘণ্টা অপেক্ষার পরও আবহাওয়া খারাপ থাকায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি। গেমসের নিয়ম অনুযায়ী, বাছাইয়ে এগিয়ে থাকায় হংকংকে টপকে বাংলাদেশ উঠে গেছে সেমিফাইনালে।

বৃষ্টির কারণে আগের দিন কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভেস্তে গেছে বাংলাদেশ-হংকং ম্যাচ। গতকাল ভারতও এভাবে সেমিফাইনালে উঠে গেছে মালয়েশিয়ার সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত হওয়াতে। আগামী রোববার ভারত-বাংলাদেশের মধ্যে হবে সেমিফাইনাল। দুই দলের মধ্যকার সর্বশেষ সিরিজটি ছিল কিছু ঘটনায় বেশ আলোচিত। তাই দুই দলের পরবর্তী দেখায় নজর থাকবে সবার।

এর মধ্যে এক আসর না থাকলেও এবারের এশিয়াডে অবারও অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেটকে। পুরুষ ও নারী—দুই বিভাগেই ক্রিকেট হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে। ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া মেয়েদের ক্রিকেট চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

দুবারই বাংলাদেশের পুরুষ ও নারী দল অংশ নিয়েছে তাতে। ক্রিকেটই এশিয়াড থেকে দেশকে উপহার দিয়েছে একমাত্র স্বর্ণের পদকটি। ২০১০ সালে গুয়াংজু এশিয়াডে বাংলাদেশের পুরুষ দল জিতেছিল সোনা। সেবারও মেয়েরা জিতেছিল রুপা। ২০১৪ সালে পুরুষরা ব্রোঞ্জ জিতলেও মেয়েরা রুপার পদক অক্ষুণ্ন রেখেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আষাঢ়ের আবহে ‘মেঘ’ নিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা

সুইমিংপুল নেই, তবু আন্তঃবিশ্ববিদ্যালয় সাঁতারে চ্যাম্পিয়ন যবিপ্রবির মেয়েরা

স্কুল ফিডিংয়ের ডিম-বিস্কুট আত্মসাৎ: সেই প্রধান শিক্ষিকাকে তলব

বিএফএর ‘একতরফা’ নির্বাচন বন্ধ করে আহ্বায়ক কমিটি গঠনের দাবি

জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটসের উদ্যোগে ‘হেলথ পার্লামেন্ট বাংলাদেশ’ গোলটেবিল আলোচনা

চেকিয়া ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান

অভাবের কাছে হার মানেনি স্বপ্ন, ভর্তিচ্ছু ছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা 

ভাতাভোগী ক্রীড়াবিদের সংখ্যা ৫০০ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার মাঝেই আরও উন্নত অস্ত্র তৈরি করেছে ইরান

সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

১০

ব্রাজিল-জাপান ম্যাচ কে জিতবে, অপটা সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী

১১

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

১২

গণঅভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের ৬ কর্মসূচি ঘোষণা

১৩

২০২৬–২৭ অর্থবছরের বাজেট / স্টামফোর্ড ইউনিভার্সিটিতে পোস্ট-বাজেট সিম্পোজিয়াম

১৪

রিটেইলার ক্যাম্পেইন / ওমেরা এলপিজির গ্র্যান্ড উইনার্স নাইট অনুষ্ঠিত

১৫

যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী সানজিদা গ্রেপ্তার

১৬

দেশীয় উৎপাদন শিল্পের ওপরই কি বাড়ছে করের বোঝা?

১৭

পুলিশে বড় রদবদল

১৮

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

১৯

এসিল্যান্ডের ওপর হামলা: প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার

২০
X