স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:০০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কট ইস্যুতে পাকিস্তানের ফলপ্রসূ বৈঠক, যা জানা গেল

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবি চেয়ারম্যানের বৈঠক। ছবি : এক্স
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবি চেয়ারম্যানের বৈঠক। ছবি : এক্স

অবশেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক সম্পন্ন করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পিসিবি প্রধান।

যেখানে মহসিন নাকভি নিশ্চিত করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাদের সবরকম বিকল্প নিয়ে ভাবতে বলেছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার বা সোমবার জানানো হবে বলে নিশ্চিত করেছেন।

আজ সোমবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টের মাধ্যমে তা নিশ্চিত করেছেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। নাকভি লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীকে আইসিসিসংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে জানিয়েছি। তিনি সব বিকল্প খোলা রেখে বিষয়টি সমাধানের নির্দেশ দিয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার অথবা আগামী সোমবার।’

এর আগে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে এক বৈঠকে বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেন নাকভি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যকার বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেন মহসিন নাকভি।’

মূলত, মোস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা ম্যাচগুলো আরেক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে। যদিও বিশ্ব ক্রিকেট সংস্থা কোনো নিরাপত্তা শঙ্কা খুঁজে না পাওয়ায় বাংলাদেশকে সিদ্ধান্ত পাল্টাতে বলেছিল। নয়তো বিশ্বকাপ থেকে বাদ পড়ার হুমকিও পেয়েছিল বাংলাদেশ, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অটল ছিল। শেষ পর্যন্ত তাদের সরিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছে ক্রিকেটের শীর্ষ সংস্থা।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে এসেছে তারা। শুধু তাই নয়? বাংলাদেশের প্রতি এমন অন্যায় সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদস্বরূপ বিকল্প পরিকল্পনারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।.

সেজন্য পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আজ সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে আলোচনায় বসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X