স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

সত্যিকারের ‘দেশপ্রেমিক’ মোস্তাফিজ

মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মুস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

ক্রিকেটারদের কাজ সাধারণত মাঠে পারফর্ম করা। তবে দেশের তারকা ক্রিকেটারদের প্রায়ই বিভিন্ন প্রোডাক্ট কিংবা কোম্পানির বিজ্ঞাপনে প্রতিনিধিত্ব করতে দেখা যায়। দীর্ঘ সময় পর আবারও বিজ্ঞাপনে হাজির হলেন সময়ের আলোচিত ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়? বিজ্ঞাপনে দেশপ্রেমের প্রসঙ্গে প্রশংসাও কুড়াচ্ছেন ভক্ত-অনুরাগীদের।

দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে যে সবসময় ক্রিকেট মাঠের প্রয়োজন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মাঠের বাইরেও দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়েই দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটানো যায়। ঠিক সেই ভাবনাকেই সামনে এনে এক ভিন্নধর্মী ক্যাম্পেইনে হাজির হয়েছেন কাটার মাস্টার। যেখানে একেবারেই সাধারণ এক নাগরিকের ভূমিকায় অবতীর্ণ হলেন মোস্তাফিজুর রহমান। হাতে শপিং ট্রলি, বুকে লেখা ‘বাংলাদেশ’। চারপাশে কোনো গ্ল্যামার নেই, নেই ক্রিকেট তারকার আলাদা কোনো উপস্থিতি। মোস্তাফিজ যেন প্রতিদিনের জীবনেরই একজন মানুষ। কিছু একটা খুঁজতে দেখা যায় তাকে। এক পর্যায়ে না পেয়ে বিক্রয়কর্মীর কাছে জানতে চান, ‘সেনসিটিভ টুথপেস্টগুলো কোথায়, বাইরেরগুলো?’

বিক্রয়কর্মী দেখিয়ে দেন নির্দিষ্ট জায়গা। সেখানে গিয়ে কাঙ্ক্ষিত পণ্য পেয়েও যান মুস্তাফিজ। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যে হাজির হন একজন ডেন্টিস্ট। মোস্তাফিজের হাতে বিদেশি পণ্য দেখে ছুড়ে দেন প্রশ্ন-, ‘বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি?’

প্রশ্নের জবাবে মোস্তাফিজ পাল্টা জানতে চান, ‘দেশে কি ভালো মানের সেনসিটিভ টুথপেস্ট আছে নাকি?’ মুহূর্তের মধ্যেই ডেন্টিস্ট শেলফ থেকে তুলে ধরেন দেশীয় প্রতিষ্ঠান স্কয়ারের হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। এরপর আর কোনো দ্বিধা না করেই মুস্তাফিজ নিজের ট্রলিতে সেটিই তুলে নেন। এরপরই ক্যাম্পেইনের মূল বার্তাটা স্পষ্ট হয়ে ওঠে। মুস্তাফিজ বলেন, ‘মাঠের বাইরেও তো আমরা এভাবেই দেশপ্রেম দেখাতে পারি।’

ক্রিকেট মাঠে মোস্তাফিজ দেশের জন্য লড়েন। বল হাতে প্রতিপক্ষের স্টাম্প উপড়ে দেন, বাংলাদেশকে জয় এনে দেন। তবে ময়দানে দেশের জন্য জয় এনে দেওয়াই তো শেষ কথা নয়। আরও অনেক পন্থায় দেশের জন্য অবদান রাখা যায়। সেটা দেশীয় পণ্য ব্যবহার করেও। মোস্তাফিজ যেন সেই বার্তাটাই দিয়ে গেলেন।

মোস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটের এক বিষ্ময়! অভিষেকের পর থেকেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন। এমনকি বর্তমানেও দারুণ সময় কাটছে তার। একদিন আগেই আইসিসি থেকে পেয়েছেন সুখবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন তিনি। আগেই সেরা দশে থাকা মোস্তাফিজুর রহমান একধাপ এগিয়ে এবার সপ্তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশি এই পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে ৬৬৫।

আসন্ন আইপিএলের জন্যও রেকর্ড পারিশ্রমিকের বিনিময়ে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু শেষ পর্যন্ত নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে অবশ্য তাকে বাদ দেয় কেকেআর। সেই ঘটনাকে কেন্দ্র করেই এবারের বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকার করে বাংলাদেশ। সে ব্যাপারেও মোস্তাফিজ দেশপ্রেমর পরিচয় দিয়েছেন। এখন পর্যন্ত কোনরকম প্রতিক্রিয়াও জানাননি এই কাটার মাস্টার। তাতেই প্রমাণ করে যে, অর্থের চেয়েও মোস্তাফিজুর রহমানের কাছে আগে দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X